News Flash

  • Home
  • বিদেশ
  • তেলিয়ামুড়ার পরিস্থিতি থমথমে, যুবমোর্চার প্রতিনিধি দল গেলেন কর্মীদের খোঁজ নিতে
Image

তেলিয়ামুড়ার পরিস্থিতি থমথমে, যুবমোর্চার প্রতিনিধি দল গেলেন কর্মীদের খোঁজ নিতে

নিজস্ব প্রতিনিধি, তেলিয়ামুড়া, ৪ মে৷৷ গত সোমবার তেলিয়ামুড়া শহরে রাজনৈতিক সংঘর্ষের জের ধরে তেলিয়ামুড়া থানায় তিনটি মামলা হয় যদিও এখনো পর্যন্ত দোষীদের গ্রেপ্তারের কোন খবর নেই৷ মঙ্গলবার বিকাল ৪ টা নাগাদ বিজেপি যুব মোর্চা রাজ্য কমিটির এক প্রতিনিধি দল তেলিয়ামুড়ায় আসেন৷ প্রতিনিধি দলে ছিলেন বিজেপি যুব মোর্চা রাজ্য কমিটির সহ-সভাপতি ভিকি প্রসাদ, যুব মোর্চা খোয়াই জেলা প্রভারি সৌমিত্র গোপ, যুব মোর্চা তেলিয়ামুড়া মন্ডল সভাপতি কিংকর দেবনাথ, যুব মোর্চা খোয়াই জেলা সভাপতি মানিক দেবনাথ৷
যুব মোর্চা রাজ্য কমিটির সহ-সভাপতি ভিকি প্রসাদের নেতৃত্বে প্রতিনিধি দলটি প্রথমে স্বরোপ রায়ের বাড়িতে যায়৷স্বরোপ রায় সোমবার কংগ্রেস দলের দুষৃকতীদের দ্বারা আহত হয়েছিল৷ পরে এই প্রতিনিধি দলটি যায় আহত সাংবাদিক রাহুল দাসের বাড়িতে৷ কারণ রাহুল দাসও কংগ্রেস দলের দুষৃকতীদের দ্বারা আহত হয়েছিল৷ এই প্রতিনিধি দলটি আহতদের স্বাস্থ্যের ব্যাপারে খোঁজ খবর নেন৷


পরিশেষে প্রতিনিধি দলটি তেলিয়ামুড়া থানার ওসি নাড়ুগোপাল দেবের সাথে মিলিত হয়ে সোমবারের ঘটনার সম্পর্কে খোঁজ খবর নেন এবং দোষীদের অতিসত্বর গ্রেফতারের দাবি জানান৷ পরে যুব মোর্চার রাজ্য কমিটির সহ-সভাপতি ভিকি প্রসাদ বলেন,,,, সোমবার কংগ্রেস ও সিপিআইএম দুষৃকতীরা যুব মোর্চার কর্মী এবং সাংবাদিকের উপর আক্রমণ করে৷ এই ঘটনার প্রসঙ্গ নিয়ে তিনটি মামলা হয় তেলিয়ামুড়া থানায়৷ তিনি এও জানান,আইন আমরা হাতে তুলে নেবো না, গণতান্ত্রিক পদ্ধতিতে আমরা লড়াই করব৷ সুস্থ ও শান্তির পরিবেশ বজায় রাখার জন্য যুব মোর্চার কর্মীরা ময়দানে থেকে কাজ করে যাবে৷ এদিকে, ৩রা মে অর্থাৎ সোমবার তেলিয়ামুড়া শহরে রাজনৈতিক সংঘর্ষে দিনভর ছিল উত্তপ্ত পরিস্থিতি৷

কিন্তু দুপুর,বিকাল গড়িয়ে রাত্রি হলেও দুষৃকতীদের সন্ত্রাস থামেনি৷ সোমবার রাতের কোনো এক সময় দুসৃকতিকারীরা তেলিয়ামুড়া শহরের বেশ কয়েকটি দোকান এবং শহরের পার্শবর্তী কয়েকটি বাড়িতে ভাঙচুর চালায়৷ এতে ব্যবসায়ীরা যেরকম ক্ষতিগ্রস্ত হয় তেমনি কিছু কিছু বাড়িঘর ও ক্ষতিগ্রস্ত হয়৷ এগুলো তেলিয়ামুড়া থানার নজরেও নেওয়া হয়৷ কিন্তু তেলিয়ামুড়া থানার পুলিশ দুষৃকতীদের গ্রেপ্তার করতে ব্যার্থ৷ এহেন পরিস্থিতিতে এক অজানা আতঙ্ক বিরাজ করছে গোটা তেলিয়ামুড়া শহরজুড়ে৷ এ প্রসঙ্গে বলতে গিয়ে জনৈক এক দোকান মালিক জানায় তার ক্যাশ বাক্স থেকে আনুমানিক প্রায় ৫০,০০০ টাকা গায়েব৷ এবং তার দোকানের বিভিন্ন আয়ুর্বেদিক ঔষধ সহ দোকানের অন্যান্য সামগ্রী সবকিছু মিলিয়ে প্রায় এক থেকে দেড় লক্ষাধিক টাকার জিনিসপত্র রাতের অন্ধকারে নষ্ট করে দিয়েছে দুষৃকতকারীরা৷

Releated Posts

স্বল্পোন্নত দেশগুলির সঙ্গে দৃঢ় অংশীদারিত্বের কথা পুনর্ব্যক্ত ভারতের

নিউইয়র্ক, ২৫ সেপ্টেম্বর (আইএএনএস): স্বল্পোন্নত দেশগুলির সঙ্গে ভারতের দীর্ঘস্থায়ী ও দৃঢ় অংশীদারিত্বের কথা পুনর্ব্যক্ত করলেন বিদেশ মন্ত্রকের অর্থনৈতিক…

ByByTaniya Chakraborty Sep 25, 2026

জ্বালানি নিরাপত্তা, এসআরআইএ ও অসামরিক পরমাণু সহযোগিতা নিয়ে ভারত-আমেরিকার আলোচনা

নিউইয়র্ক, ২৫ সেপ্টেম্বর (আইএএনএস): ভারত ও আমেরিকার মধ্যে দ্বিপাক্ষিক সহযোগিতার বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়েছে। নিউইয়র্কে মার্কিন রাজনৈতিক…

ByByTaniya Chakraborty Sep 25, 2026

হিমালয়ের জলবায়ু সহনশীলতা বাড়াতে নেপাল-ভারত-চীন ব্যবস্থার প্রস্তাব নেপালের প্রধানমন্ত্রী শাহের

কাঠমান্ডু, ২৫ সেপ্টেম্বর (আইএএনএস): হিমালয় অঞ্চলে জলবায়ু পরিবর্তনজনিত ঝুঁকি মোকাবিলায় আঞ্চলিক সহযোগিতা জোরদার করতে নেপাল, ভারত ও চীনকে…

ByByTaniya Chakraborty Sep 25, 2026

ভারত-আমেরিকার প্রতিরক্ষা অংশীদারিত্বের শক্তির প্রতিফলন ‘যুদ্ধ অভ্যাস’: সার্জিও গোর

জয়পুর, ২৪ সেপ্টেম্বর (আইএএনএস): ভারত ও আমেরিকার মধ্যে প্রতিরক্ষা অংশীদারিত্বের শক্তির প্রতিফলন ঘটায় দ্বিপাক্ষিক সামরিক মহড়া ‘যুদ্ধ অভ্যাস’।…

ByByNews Desk Sep 24, 2026
Scroll to Top