News Flash

  • Home
  • মুখ্য খবর
  • করোনা ঠেকাতে দেশজুড়ে সম্পূর্ণ লকডাউনই একমাত্র পথ,দাবি কংগ্রেস নেতা রাহুল গান্ধীর
Image

করোনা ঠেকাতে দেশজুড়ে সম্পূর্ণ লকডাউনই একমাত্র পথ,দাবি কংগ্রেস নেতা রাহুল গান্ধীর

নয়াদিল্লি, ৪ মে (হি.স.) : দেশজুড়ে করোনার সংক্রমণের দাপট ক্রমশ বেড়ে চলেছে। উদ্বেগ বাড়িয়ে পরিস্থিতি আরও জটিল হচ্ছে। এই অবস্থায় মারণ ব্যাধির রেশ কমাতে সম্পূর্ণ লকডাউনই একমাত্র পথ বলে দাবি কংগ্রেস নেতা রাহুল গান্ধীর। এই বিষয়ে মঙ্গলবার কেন্দ্রীয় সরকারের উদ্দেশ্যে একটি টুইট করে তিনি বলেন, “দেশের বর্তমান করোনা পরিস্থিতি মোকাবিলার একমাত্র উপায় হল সম্পূর্ণ লকডাউন। কেন্দ্রীয় সরকার কেন এটা বুঝতে পারছে না। নূন্যতম আয় যোজনার মাধ্যমে সরকারের উচিত লকডাউন ঘোষণা করা। করোনা সংক্রমণ ও লকডাউন নিয়ে সরকারের এই নিষ্ক্রিয় মনোভাব বহু নিরীহ মানুষের প্রাণ কেড়ে নিচ্ছে।”


যদিও এর আগে করোনা পরিস্থিতি নিয়ে বৈঠকে লকডাউন সম্পর্কে কেন্দ্রের তরফে কোনও ইঙ্গিত দেওয়া হয়নি। জাতির উদ্দেশ্যে ভাষণ দিতে গিয়েও প্রধানমন্ত্রী কনটেইনমেন্ট জোনের কথা বললেও দেশে সম্পূর্ণ লকডাউন জারি করার বিষয়ে কোন কথাই বলেন নি তিনি। এছাড়াও অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ জানিয়েছিলেন, দেশে লকডাউন জারি করার কোনও রকম পরিকল্পনা এখনই কেন্দ্রের নেই।


যদিও ভারতে কয়েক সপ্তাহের লকডাউন ঘোষণা অনেকটা কমিয়ে আনতে পারে করোনা সংক্রমণের রেশ এমনটা দাবি করেছেন মার্কিন স্বাস্থ্যসচিব অ্যান্টনি ফৌসি। গোটাদেশ সহ বিভিন্ন রাজ্যের করোনা পরিস্থিতি আয়ত্তে আনতে কেন্দ্রের কাছে লকডাউনের পক্ষেই সওয়াল করেছে শীর্ষ আদালত। তবে এই বিষয়ে সরকারি তরফে এখনও কোনও সিদ্ধান্তের কথা ঘোষণা করা হয়নি।

Releated Posts

তিপ্রাল্যান্ড ইস্যুতে প্রকাশ্যে দলের অবস্থান নিয়ে প্রশ্ন আমবাসার বিধায়ক চিত্তরঞ্জন দেববর্মার, রাজনৈতিক মহলে তীব্র চর্চা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১০ জুন: তিপ্রা মথা দলের অন্দরে মতপার্থক্যের জল্পনাকে আরও উস্কে দিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে বিস্ফোরক মন্তব্য…

ByByReshmi Debnath Jun 11, 2026

খোয়াই আদালতের সমন অভিষেককে, ২২ জুন হাজিরার নির্দেশ

আগরতলা, ১০ জুন: ২০২১ সালের বিধানসভা নির্বাচন-পরবর্তী সময়ে ত্রিপুরার খোয়াই থানায় দায়ের হওয়া একটি মামলায় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সমন…

ByByReshmi Debnath Jun 10, 2026

তেলিয়ামুড়া হাসপাতাল বিতর্কে সরব এমডিসি রাজেশ্বর দেববর্মা, মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপ দাবি

আগরতলা, ১০ জুন: তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে সাম্প্রতিক ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক মহলে নতুন বিতর্কের সৃষ্টি হয়েছে। হাসপাতাল পরিদর্শনের…

ByByReshmi Debnath Jun 10, 2026

স্বচ্ছতা ও সাফল্যের সঙ্গে ১২ বছর পূর্ণ করেছেন প্রধানমন্ত্রী মোদী: বিদ্যুৎ মন্ত্রী

আগরতলা, ১০ জুন: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনায় এবং প্রধানমন্ত্রী হিসেবে টানা ১২ বছর পূর্তি উপলক্ষে…

ByByReshmi Debnath Jun 10, 2026
Scroll to Top