News Flash

  • Home
  • Uncategorized
  • চেন্নাই সুপার কিংস শিবিরে করোনা আতঙ্কের জেরে বাতিল হল দলের অনুশীলন
Image

চেন্নাই সুপার কিংস শিবিরে করোনা আতঙ্কের জেরে বাতিল হল দলের অনুশীলন

চেন্নাই, ৩ মে (হি.স.) : এবার ধোনির চেন্নাই সুপার কিংস শিবিরে করোনা আতঙ্কের জেরে বাতিল হল দলের অনুশীলন। দেশ জুড়ে করোনা আতঙ্ক বেড়েই চলছে। এ বার মহেন্দ্র সিং ধোনির চেন্নাই সুপার কিংসে কোভিড থাবা বসালো।  সোমবারই কলকাতা নাইট রাইডার্সের স্পিনার বরুণ চক্রবর্তী এবং জোরে বোলার সন্দীপ ওয়ারিয়র কোভিডে আক্রান্ত হয়েছিলেন। চেন্নাই শিবিরে ভাইরাস হানার জেরে বাতিল করে দেওয়া হল সোমবারের অনুশীলন। জানা গিয়েছে, দলের সিইও কাশী বিশ্বনাথন, বোলিং প্রশিক্ষক লক্ষ্মীপতি বালাজি কোভিড আক্রান্ত হয়েছেন। এছাড়া টিম বাসের চালক এই ভাইরাসে আক্রান্ত হয়েছেন। নিয়ম মাফিক তাঁদের নিভৃতবাসে রাখা হয়েছে। আপাতত জৈব বলয়ের বাইরে ১০ দিনের নিভৃতবাসে রাখা হয়েছে। সুস্থ হয়ে তাঁদের ফের বলয়ে ফিরতে হলে অন্তত দুবার করোনা পরীক্ষার ফল নেগেটিভ হতে হবে। যদিও ধোনির দল কিংবা আইপিএল-র তরফ থেকে এই বিষয়ে মুখ খুলতে রাজি হয়নি।


প্রসঙ্গত, এ দিকে সোমবার সকালে এই ভাইরাস আতঙ্কের জেরে বাতিল হয়ে গেল সোমবারের কলকাতা নাইট রাইডার্স বনাম রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের ম্যাচ। কলকাতা শিবিরে দু’জন করোনায় আক্রান্ত হওয়াতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আর এ বার ধোনির চেন্নাই এই ভাইরাসের জালে জড়িয়ে গেল। আগামী ৫ মে রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে খেলতে নামবে ধোনির চেন্নাই। কিন্তু এর আগে স্টেডিয়ামের মাঠ কর্মীরা ভাইরাসে আক্রান্ত হওয়ার জন্য দুই দলের চিন্তা আরও বেড়েছে।

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top