News Flash

  • Home
  • Uncategorized
  • আজই সরকার গঠনের দাবি জানাবেন মমতা, রাজ্যপালের সঙ্গে সাক্ষাতের আগে বিজয়ী বিধায়কদের নিয়ে বৈঠক
Image

আজই সরকার গঠনের দাবি জানাবেন মমতা, রাজ্যপালের সঙ্গে সাক্ষাতের আগে বিজয়ী বিধায়কদের নিয়ে বৈঠক

কলকাতা, ৩ মে (হি.স.) : আর সময় নষ্ট না করে আজ সোমবারই সরকার গঠনের দাবি জানাতে চলেছেন তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সন্ধে ৭টা নাগাদ রাজভবনে গিয়ে রাজ্যপালের কাছে সরকার গঠনের দাবি জানাবেন মমতা। নিজেই টুইট করে সেকথা জানিয়েছেন রাজ্যপাল জগদীপ ধনখড়। তার আগে দুপুরেই তৃণমূল ভবনে দলের জয়ী বিধায়কদের নিয়ে বৈঠকে বসছেন মমতা বন্দ্যোপাধ্যায়। জয়ী বিধায়কদের সোমবার দুপুর ৩টেয় আসতে বলা হয়েছে তৃণমূল ভবনে। সেখানে বিধায়কদের সঙ্গে সর্বপ্রথম রাজ্যের কোভিড পরিস্থিতি নিয়ে আলোচনা করবেন মুখ্যমন্ত্রী বলে তৃণমূল সূত্রে জানা গিয়েছে।
জয়ের পর আর দেরি করতে চাননি। তাই সোমবার কোভিড সংক্রমণের দ্বিতীয় ঢেউয়ে বেসামাল গোটা দেশ। পশ্চিমবঙ্গেও বেশ কিছু বিধিনিষেধ জারি হয়েছে। কিন্তু করোনা পরিস্থিতি সামাল দিতে তা পর্যাপ্ত নয় বলেই মত প্রশাসনিক মহলের। মনে করা হচ্ছে তৃতীয় বারের জন্য শপথ নেওয়ার আগে এই বৈঠকেই করোনা পরিস্থিতি মোকাবিলায় দলের জয়ী বিধায়কদের দায়িত্ব বণ্টন করে দিতে পারেন তিনি। মনে করা হচ্ছে, যে সব এলাকায় তৃণমূল বিধায়ক নেই সে সব জায়গায় প্রশাসন নিজেই কাঁধে দায়িত্ব নিতে পারেন।
দলীয় সূত্রে খবর বৈঠকে নতুন মন্ত্রিসভা গঠন নিয়েও আভাস দিতে পারেন মুখ্যমন্ত্রী। বিদায়ী মন্ত্রিসভার কেউ কেউ আগামী মন্ত্রিসভায় নাও থাকতে পারেন বলেই মনে করা হচ্ছে। সোমবারের বৈঠকেই সে বিষয়ে ইঙ্গিত দিতে পারেন মুখ্যমন্ত্রী। মনে করা হচ্ছে এক ঝাঁক নতুন মুখের দেখা মিলবে মমতার নতুন মন্ত্রিসভায়। কালীঘাটের একটি বিশ্বস্ত সূত্র এমনটাই জানিয়েছে। নতুন মন্ত্রিসভার নীল নকশা কার্যত তৈরি হয়ে গিয়েছে বলেই খবর। ফলে সোমবার সন্ধ্যায় বৈঠক শেষ করেই রাজভবন যাবেন মমতা। সেখানে গিয়ে রাজ্যপাল জগদীপ ধনখড়ের কাছে তৃতীয় বারের জন্য সরকার গঠনের প্রস্তাব দেবেন তিনি।
২০১১ সালে প্রথম বার রাজভবনে মমতার শপথ গ্রহণ অনুষ্ঠান হলেও ২০১৬ সালে সরকার গঠনের পর মন্ত্রিসভার শপথ গ্রহণ অনুষ্ঠান হয়েছিল রেড রোডে। যেখানে হাজির হয়েছিলেন দেশের বিজেপি বিরোধী নেতারা। কোভিড সংক্রমণের কারণে এ বার আর কাউকে আক্রমণ জানানো হবে না। এ বার নতুন মন্ত্রীদের শপথ গ্রহণ হবে রাজভবন। অবশ্যই তা ছোট পরিসরে। তার পর নতুন বিধায়কদের শপথের কাজ হবে কোভিডবিধি মেনেই। যদিও, সেই কাজটি করবেন বিধানসভা কর্তৃপক্ষ। সেই কাজের বিষয়েও জরুরি নির্দেশ তৃণমূল ভবনের বৈঠক থেকেই দেবেন তিনি।

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top