News Flash

  • Home
  • Uncategorized
  • অনাবৃষ্টিতে ফসলের ব্যাপক ক্ষতি তেলিয়ামুড়ায়
Image

অনাবৃষ্টিতে ফসলের ব্যাপক ক্ষতি তেলিয়ামুড়ায়

নিজস্ব প্রতিনিধি, তেলিয়ামুড়া, ২ মে৷৷ অনা-বৃষ্টিতে জ্বলছে মাঠ,ঘাট, কৃষকের কৃষিজমি৷ সব মিলিয়ে এ সমাজের কৃষকরা বেকায়দায়৷ কৃত্রিম জলাশয় ও প্রখর রুদ্র তাপে ফেঁটে চৌচির৷
বৈশাখ মাসে সর্বদাই ঝড়-বৃষ্টি থাকে৷ কিন্তু বৈশাখ মাসের মাঝামাঝি সময় চলে এলেও এখন পর্যন্ত দেখা নেই বৃষ্টির৷ যার ফলে মহা বিপাকে কৃষক কূল৷


ঘটনার বিবরণে জানা যায়, তেলিয়ামুড়া মহাকুমার কৃষি প্রধান এলাকা গুলির মধ্যে অন্যতম এলাকা গুলি হলো বাইশ ঘড়িয়া, উত্তর কৃষ্ণপুর, দক্ষিণ কৃষ্ণপুর, মধ্য কৃষ্ণপুর, বালু ছড়া, মোহরছড়া, নয়নপুর সহ আরো অন্যান্য এলাকা৷ এই এলাকায় বসবাসকারী মানুষজন অধিকাংশই কৃষি কাজের উপর নির্ভরশীল৷ কিন্তু বর্তমানে অনাবৃষ্টি থাকার কারণে জলের অভাবে কৃষকরা অনেকটাই বেহদিশ৷ এই অবস্থায় তারা কি করবে কিছুই বুঝে উঠতে পারছে না৷ কারণ বাইশ ঘড়িয়া এলাকায় এম.আই দপ্তরের দুইটি পাম্প মেশিন থাকলেও এর মধ্যে একটি ৩ থেকে ৪ বছর যাবত বিকল হয়ে পড়ে রয়েছে৷ সারাইয়ের নেই কোন উদ্যোগ প্রশাসনের৷ আরেকটি মেশিন দ্বারা কৃষকেরা তাদের জমিতে জল দিচ্ছে৷ অভিযোগ, কৃষিক্ষেত্রে চাষাবাদের জন্য যে পরিমান জলের প্রয়োজন সেই মতো তারা জল পাচ্ছেন না৷ উপরন্তু অনাবৃষ্টি, তাই কৃষককূল বৃষ্টির অপেক্ষায় রয়েছে চাতক পাখির মতো৷


অনাবৃষ্টির কারণে কারকল, পটল, লতছিম, জালি, করলা প্রভৃতি সব্জির গাছগুলো ঝলসে যাচ্ছে৷ অন্যদিকে কৃষিজ মাঠে গিয়ে প্রত্যক্ষ করা গেল জলের অভাবে এবং প্রখর রুদ্র তাপে বেগুন গাছে বেগুন ঝলসে গেছে৷ এখন কৃষকেরা চাইছে বর্তমান রাজ্য সরকার এবং কৃষি দপ্তর যেন নজর দেয় কৃষক পরিবারের উপর৷

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top