News Flash

  • Home
  • Uncategorized
  • পশ্চিম ত্রিপুরা জেলাশাসক পদ থেকে ডঃ শৈলেশ কুমার যাদবকে অব্যাহতি
Image

পশ্চিম ত্রিপুরা জেলাশাসক পদ থেকে ডঃ শৈলেশ কুমার যাদবকে অব্যাহতি

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২ মে৷৷ পশ্চিম ত্রিপুরা জেলা শাসকের পদ থেকে অব্যাহতি দেয়া হয়েছে ডঃ শৈলেশ কুমার যাদবকে৷ রবিবার ডঃ শৈলেশ কুমার যাদব মুখ্যসচিবের উদ্দেশ্যে একটি চিঠি দিয়ে জানান তাঁকে যেন জেলা শাসকের পদ থেকে অব্যাহতি দেয়া হয়৷ কারণ হিসেবে জেলা শাসক শৈলেশ কুমার যাদব উল্লেখ করেছেন সম্প্রতি আগরতলায় মানিক্য কৌর্ট এবং দোলাপ বাগান বিয়ের অনুষ্ঠানে করোনা নাইট কারফিউ অমান্য করার ঘটনা ঘটেছিল এবং সেখানে তিনি আইনের প্রয়োগ করতে গিয়ে সমালোচনার মুখে পড়েন৷ সেই মোতাবেক তদন্ত প্রক্রিয়া চলছে৷ তাই তদন্তে যাতে কোন প্রভাব না পড়ে সেজন্য তিনি এই পদ থেকে অব্যাহতি চাইছেন৷


রবিবার সন্ধ্যায় সাংবাদিক সম্মেলনে আইনমন্ত্রী রতন লাল নাথ জানিয়েছেন, মুখ্যসচিব ডঃ শৈলশ কুমার যাদবের আবেদন গ্রহণ করেছেন৷ তাঁকে পশ্চিম ত্রিপুরা জেলা শাসকের পদ থেকে অব্যাহতি দেয়া হয়েছে৷ আইএএস রেবেল হেমেন্দ্র কুমারকে পশ্চিম ত্রিপুরা জেলা শাসকের দায়িত্ব দেওয়া হয়েছে৷

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top