News Flash

  • Home
  • Uncategorized
  • পশ্চিমবঙ্গে ফলাফল বিজেপির বিরুদ্ধে মানুষের রায়, হেরেও খুশি ত্রিপুরায় বামফ্রন্ট ও কংগ্রেস
Image

পশ্চিমবঙ্গে ফলাফল বিজেপির বিরুদ্ধে মানুষের রায়, হেরেও খুশি ত্রিপুরায় বামফ্রন্ট ও কংগ্রেস

আগরতলা, ২ মে (হি. স.)৷৷ পশ্চিমবঙ্গের ফলাফল বিজেপি-র বিরুদ্ধে অনাস্থার পরিনাম৷ সেদিক দিয়ে তৃণমূল কংগ্রেস মানুষের মন ছুতে পেরেছে, কিন্ত বামেরা ব্যর্থ হয়েছে৷ আজ অকপটে এ-কথা স্বীকার করেছেন ত্রিপুরায় বামফ্রন্ট-র আহবায়ক বিজন ধর৷ তাঁর কথায়, পশ্চিমবঙ্গে পরাজয় এবং কেরালায় বামেদের প্রত্যাবর্তনে প্রমাণিত হয়েছে এই রায় জনগণ বিজেপির বিরুদ্ধে দিয়েছেন৷ তেমনি, আজকের পাঁচ রাজ্যের ফলাফলে গণতন্ত্র ও সংবিধানের জয় হয়েছে বলে দাবি করেছেন ত্রিপুরায় প্রদেশ কংগ্রেস সভাপতি পিযুষ কান্তি বিশ্বাস৷


এদিন তিনি বলেন, নির্বাচনে বিজেপির বিরুদ্ধে লড়াই-এ বামপন্থীদের মানুষ দেখতে চায়নি৷ তবুও, সংবিধান বাঁচানোর জন্য বামেদের লড়াই জারি থাকবে৷ তিনি কেরালায় বামেদের প্রত্যাবর্তনে সকলকে অভিনন্দন জানিয়ে বলেন, সামগ্রিকভাবে বিরুদ্ধে অনাস্থা প্রমাণিত হয়েছে৷ তাঁর দাবি, নানা কায়দায় বিজেপি পশ্চিমবঙ্গ দখল করতে চেয়েছিল৷ কিন্ত, তারা সফল হননি৷ তবে, বামেদের ফলাফল নিয়ে আগামী দিনে পর্যালোচনা নিশ্চই হবে৷ তাঁর সাফ কথা, বিজেপি-র বিরুদ্ধে মানুষের রায় তৃণমূল নিজেদের দখলে নিতে সক্ষম হয়েছে৷ বামেরা তাতে অসফল হয়েছে৷


এদিন প্রদেশ কংগ্রেস সভাপতি পিযুষ কান্তি বিশ্বাস বলেন, ২০১৪ সাল থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী একটি প্রতিশ্রুতিও রক্ষা করেননি, পশ্চিমবঙ্গের মানুষ তা বুঝে গেছেন৷ করোনা মোকাবিলার বদলে ১ মাস ধরে প্রধানমন্ত্রী সহ কেন্দ্রীয় সরকার শুধু নির্বাচন নিয়ে ব্যস্ত ছিলেন, তাই আজ দেশের ভয়ানক বিপদের সম্মুখীন হয়েছে, কড়া ভাষায় নিশানা করেন তিনি৷ তাঁর কথায়, অসমে নেতৃত্বের ভুলে সরকার পরিবর্তন সম্ভব হয়নি৷ তবুও, মানুষ কংগ্রেসকে ঢেলে ভোট দিয়েছেন৷ তিনি বলেন, পাঁচ রাজ্যের ফলাফলে আমি ভীষণ খুশি৷

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top