News Flash

  • Home
  • Uncategorized
  • নির্বাচনে হারানোর কিছু ছিল না : বিজেপি ত্রিপুরা
Image

নির্বাচনে হারানোর কিছু ছিল না : বিজেপি ত্রিপুরা

আগরতলা, ২ মে (হি. স.)৷৷ নির্বাচনে হারানোর কিছু ছিল না৷ সামগ্রিকভাবে বিজেপি দারুন ফলাফল করেছে৷ পাঁচ রাজ্যের নির্বাচনী ফলাফল নিয়ে প্রতিক্রিয়ায় বলেন বিজেপি ত্রিপুরা প্রদেশ মুখপাত্র নবেন্দু ভট্টাচার্য৷ তাঁর দাবি, জাতীয় স্বার্থে এবং মৌলবাদী শক্তির বিরুদ্ধে পশ্চিমবঙ্গে জয় প্রয়োজন ছিল৷ তবে, মাত্র তিনটি আসন থেকে এখন পশ্চিমবঙ্গে প্রধান বিরোধী দল হিসেবে আত্মপ্রকাশ বিজেপির জন্য বিরাট প্রাপ্তি৷


তাঁর কথায়, সত্যিকার অর্থে পাঁচ রাজ্যের নির্বাচনে হারানোর কিছু ছিল না৷ সে দিক বিচারে যথেষ্ট ভালো ফলাফল করেছে বিজেপি৷ তিনি বলেন, পশ্চিমবঙ্গে তিনটি আসন থেকে এখন প্রধান বিরোধী দল হয়ে উঠা বিরাট প্রাপ্তি ঠিকই৷ তবে, জাতীয় স্বার্থে ক্ষমতা দখল করা প্রয়োজন ছিল৷ তাঁর দাবি, মৌলবাদী শক্তি পশ্চিমবঙ্গে যেভাবে মাথা চাড়া দিচ্ছে, বিজেপি-র সরকার গঠন খুবই দরকার ছিল৷


এদিন তিনি বলেন, সর্বত্রই শক্তি বৃদ্ধি হয়েছে৷ পশ্চিমবঙ্গ সহ পাঁচ রাজ্যেই বিজেপি শক্তি প্রদর্শন করেছে৷ অসম-এ প্রত্যাবর্তন হয়েছে এবং পুদুচেরী-তে বিজেপি-র নেতৃত্বে এনডিএ সরকার গঠন করতে চলেছে৷ তাই তিনি সকল-কে অভিনন্দন জানিয়েছেন৷

Releated Posts

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026
Scroll to Top