News Flash

  • Home
  • Uncategorized
  • বিশালগড়ে অগ্ণিদগ্দ গৃহবধূ
Image

বিশালগড়ে অগ্ণিদগ্দ গৃহবধূ

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৯ এপ্রিল৷৷ বিশালগড়ের কদমতলী কলোনি এলাকায় আনোয়ারা বেগম নামে এক গৃহবধূ অগ্ণিদগ্দ৷ স্বামী জাহাঙ্গীর হোসেনের বাড়িতে হামলা ভাঙচুর অগ্ণিদগ্দ গৃহবধূর বাপের বাড়ির লোকজনদের৷


পারিবারিক অশান্তির জেরে বিশালগড়ের কদমতলী কলোনি এলাকায় বৃহস্পতিবার এক গৃহবধূ অগ্ণিদগ্দ হয়েছে৷ গৃহবধুটির নাম আনোয়ারা বেগম৷ তার স্বামীর নাম জাহাঙ্গীর হোসেন৷ স্বামী পেশায় রাজমিস্ত্রি৷ জানা গেছে বেশ কিছুদিন ধরেই পারিবারিক কলহ চলছিল৷ পারিবারিক কলহের জেরেই গৃহবধূ অগ্ণিদগ্দ হয়েছে বলে স্থানীয় সূত্রের খবর৷ অগ্ণিদগ্দ গৃহবধূকে পরিবারের লোকজনরা বিশালগড় হাসপাতালে নিয়ে যান৷ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে৷


গৃহবধূ অগ্ণিদগ্দ হওয়ার খবর পেয়ে তার বাপের বাড়ির লোকজন ছুটে আসেন৷ বাপের বাড়ির লোকজনরা উত্তেজিত হয়ে জাহাঙ্গীর হোসেনের বাড়িতে ভাঙচুর চালায়৷ তবে এলাকায় তীব্র আতঙ্কের সৃষ্টি হয়৷ অগ্ণিদগ্দ গৃহবধূর বাপের বাড়ির লোকজনদের তার গায়ে আগুন ধরিয়ে দিয়েছে শ্বশুরবাড়ির লোকজনরা৷ ঘটনা সম্পর্কে জানতে চাওয়া হলে তাদের এক নিকটাত্মীয় মহিলা জানান নিজেই নাকি আগুন লাগিয়েছে৷ ওই মহিলা গৃহবধূর গায়ে আগুন নেভানোর চেষ্টা করেন৷ চিৎকারে পরিবারের লোকজন ও প্রতিবেশীরা এসে অগ্ণিদগ্দ গৃহবধূকে হাসপাতালে নিয়ে যান৷ পারিবারিক কলহের জেরে ঘটনাটি ঘটেছে বলেও ওই মহিলা জানান৷গৃহবধূ অগ্ণিদগ্দ হওয়ার ঘটনাকে কেন্দ্র করে এলাকায় তীব্র ক্ষোভ ও উত্তেজনা বিরাজ করছে৷ অগ্ণিদগ্দ গৃহবধূর বাপের বাড়ি থেকে এ ব্যাপারে থানায় সুনির্দিষ্ট অভিযোগ দায়ের করা হয়েছে৷ ঘটনার জন্য অগ্ণিদগ্দ গৃহবধূর শাশুড়ি ও ননাসকে দায়ী করেছেন অগ্ণিদগ্দ গৃহবধূর বাপের বাড়ির লোকজন৷ ঘটনার পর থেকে স্বামী পলাতক বলে জানা গেছে৷

Releated Posts

পূজার অ্যাডভান্সের দাবিতে আইজিএম হাসপাতালে বিক্ষোভ ডিআরবি কর্মীদের

আগরতলা: দুর্গাপূজার আগে অ্যাডভান্সের দাবিতে বিক্ষোভে সামিল হলেন আইজিএম হাসপাতালের ডিআরবি কর্মীরা। বৃহস্পতিবার হাসপাতালে বিক্ষোভ প্রদর্শন করে অবিলম্বে…

ByByReshmi Debnath Oct 1, 2026

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026
Scroll to Top