নয়াদিল্লি, ২৯ এপ্রিল (হি.স) : এবার আইপিএল থেকে নাম সরিয়ে নিলেন দুই আম্পায়ার। ভারতের এই জনপ্রিয় ক্রিকেট লিগ এবার নানা ধরণের বাধার সম্মুখীন হচ্ছে। আগেই একাধিক ক্রিকেটার নাম সরিয়ে নিয়েছেন। এবার তালিকায় শুরু হলেন একাধিক আম্পায়ার। তালিকায় নতুন নাম নীতিন মেনন। ভারতীয় এই আম্পায়ারের মা এবং স্ত্রী করোনা আক্রান্ত, বলে জানিয়েছেন তিনি। তাই আইপিএল থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন তিনি। বোর্ডের তরফে জানানো হয়েছে, মেননের বাড়িতে শিশু রয়েছে। করোনা আক্রান্ত হওয়ায় মেননের মা এবং স্ত্রী-র পক্ষে শিশুটির দেখাশোনা করা সম্ভব হবে না। তাই ফিরে যেতে হচ্ছে মেননকে।‘
এদিকে, অস্ট্রেলিয়ার প্রাক্তন ক্রিকেটার ও আম্পায়ার পল রিফেলও আইপিএল থেকে নিজেকে সরিয়ে নিয়েছেন। ভারত থেকে অস্ট্রেলিয়া যাওয়ার বিমান পরিষেবা বন্ধ করে দেওয়ার পরেই ভয়ে তিনি এমন সিদ্ধান্ত নিয়েছেন বলে জানা গিয়েছে। রিফেল জানিয়েছেন, বাড়ি ফিরতে পারবেন না ভেবে তিনি ভীত। যেহেতু অস্ট্রেলিয়া ভারতের সব বিমান পরিষেবা বন্ধ করে দিয়েছে তাই নিজেকে টুর্নামেন্ট থেকে সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত নিলেন রিফেল।
যদিও এই ২ জনের পরিবর্ত বেছে নিয়েছে বিসিসিআই। মেনন আইসিসি-র এলিট প্যানেলের আম্পায়ার। ভারত-ইংল্যান্ড সিরিজে অভিষেক হয় তাঁর। আইপিএল-এও মেননের আম্পায়ারিং উচ্চ প্রশংসিত হয়েছে।

করোনা আতঙ্কে এবার আইপিএল থেকে সরিয়ে নিলেন দুই আম্পায়ার
Releated Posts
জনস্বার্থ সংশ্লিষ্ট বিষয়গুলিতে আরও সক্রিয়, দায়িত্বশীল এবং সমন্বিতভাবে কাজ করার নির্দেশ মুখ্যমন্ত্রীর
আগরতলা, ২০ মে: রাজ্যের সার্বিক প্রশাসনিক পরিস্থিতি, স্বাস্থ্য পরিষেবা, পরিকাঠামো উন্নয়ন এবং আইন-শৃঙ্খলা সংক্রান্ত বিভিন্ন বিষয় পর্যালোচনার করার…
ত্রিপুরায় সৌরবিপ্লব: ১.৫ লক্ষ পরিবার পাবে সোলার সুবিধা মাত্র ১,০০০ টাকায় : রতন লাল নাথ
আগরতলা, ২০ মে: পরিবেশবান্ধব শক্তির ব্যবহারে আরও এক বড় পদক্ষেপ নিল ত্রিপুরা সরকার ও ত্রিপুরা রাজ্য বিদ্যুৎ নিগম।…
স্পেশাল এক্সিকিউটিভ নিয়োগ ঘিরে ফের প্রশ্নের মুখে সরকার, ধর্মনগর থানায় বেকার যুবক-যুবতীদের ভিড়
নিজস্ব প্রতিনিধি, ধর্মনগর, ২০ মে : উত্তর জেলার ধর্মনগর থানায় স্পেশাল এক্সিকিউটিভ পদে নিয়োগের জন্য আবেদনপত্র ও প্রয়োজনীয়…
অনলাইন ওষুধ বিক্রি ও ভেজাল ওষুধের প্রতিবাদে তেলিয়ামুড়ায় ধর্মঘট, জরুরি পরিষেবায় খোলা দুটি দোকান
আগরতলা, ২০ মে : সারা দেশের সঙ্গে সঙ্গতি রেখে অনলাইন মেডিসিন বিক্রয় এবং ভেজাল ওষুধের বিরুদ্ধে ধর্মঘটে সামিল…

















