News Flash

  • Home
  • Uncategorized
  • বেঙ্গালুরু থেকে ভুবনেশ্বর, সপ্তাহান্তের লকডাউনে শুনশান দেশের বহু শহর
Image

বেঙ্গালুরু থেকে ভুবনেশ্বর, সপ্তাহান্তের লকডাউনে শুনশান দেশের বহু শহর

নয়াদিল্লি, ২৪ এপ্রিল (হি.স.): করোনাভাইরাসের সংক্রমণ রুখতে সপ্তাহান্তের লকডাউনের পথে হেঁটেছে দেশের বিভিন্ন রাজ্য। কর্ণাটক, ওডিশা, উত্তর প্রদেশ ও কেরলে লাগু করা হয়েছে সপ্তাহান্তের লকডাউন। আবার মহারাষ্ট্রের পুণে-তে চলছে কারফিউ। শনিবার সপ্তাহান্তের লকডাউনের জেরে শুনশান বেঙ্গালুরু থেকে ভুবনেশ্বর, তিরুবনন্তপুরম থেকে পুণে-দেশের বিভিন্ন শহর। রাজধানী দিল্লিতে আবার ২৬ এপ্রিল সকাল পাঁচটা পর্যন্ত লাগু রয়েছে লকডাউন।

কর্ণাটক : করোনার প্রকোপ রুখতে কর্ণাটকে লাগু রয়েছে সপ্তাহান্তের লকডাউন। সোমবার সকাল ছ’টা পর্যন্ত লকডাউন বলবৎ থাকবে বেঙ্গালুরু-সহ কর্ণাটকের সর্বত্র। শনিবার বেঙ্গালুরুর রাস্তাঘাট একেবারে শুনশান ছিল। বিশেষ প্রয়োজন ছাড়া বাড়ির বাইরে কেউ বের হননি। শুক্রবার রাতেই বেঙ্গালুরুর বিজয়নগর হাসপাতালে আত্মঘাতী হয়েছেন ৬১ বছর বয়সী একজন করোনা-রোগী।

ওডিশা : সপ্তাহান্তের লকডাউনে একেবারে জনশুন্য ছিল ভুবনেশ্বর-সহ ওডিশার সমস্ত শহুরে এলাকা। তবে সকাল পাঁচটা থেকে ছ’টা পর্যন্ত প্রাতঃভ্রমণ ও শারীরিক চর্চার জন্য অনুমতি রয়েছে। সোমবার সকাল পাঁচটা পর্যন্ত ওডিশায় বলবৎ থাকবে সপ্তাহান্তের লকডাউন।

উত্তর প্রদেশ : সপ্তাহান্তের লকডাউনে শনিবার শুনশান ছিল উত্তর প্রদেশ। লখনউয়ের রাস্তায় এদিন হাতেগোনা গাড়ি চলাচল করেছে। পুলিশও তৎপর ছিল। সোমবার সকাল সাতটা পর্যন্ত উত্তর প্রদেশে বলবৎ থাকবে সপ্তাহান্তের লকডাউন।

কেরল : দক্ষিণ ভারতের রাজ্য কেরলেও হু হু বাড়ছে করোনা-সংক্রমণ। করোনাকে রুখতে কঠোর বিধিনিষেধ আরোপ করা হয়েছে কেরলেও। লকডাউনের মতোই বিধিনিষেধ। তিরুবনন্তপুরম এদিন ছিল জনশুন্য।

মহারাষ্ট্র : দেশের মধ্যে সবচেয়ে ভয়াবহ করোনা পরিস্থিতি মহারাষ্ট্রে। মহারাষ্ট্রের পুণের অবস্থা শোচনীয়। শনিবার সপ্তাহান্তের কারফিউ লাগু ছিল পুণেতে। ওষুধের দোকান ছাড়া সমস্ত কিছু ছিল বন্ধ।

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top