News Flash

  • Home
  • Uncategorized
  • ঐরান চৌমুহনী বাজারে নবনির্মিত মার্কেট স্টলের দ্বারোদঘাটন
Image

ঐরান চৌমুহনী বাজারে নবনির্মিত মার্কেট স্টলের দ্বারোদঘাটন

মোহনপুর, ২৩ এপ্রিল৷৷ মোহনপুর পুর পরিষদের উদ্যোগে ঐরান চৌমুহনী বাজারে আজ নবনির্মিত মার্কেট স্টলের দ্বারোদঘাটন করেন শিক্ষামন্ত্রী রতনলাল নাথ৷ টুয়েপ প্রকল্পে ৯ কক্ষবিশিষ্ট এই মার্কেট স্টল নির্মাণে ব্যয় হয়েছে ২৬ লক্ষ টাকা৷ মার্কেট স্টলের উদ্বোধন করে শিক্ষামন্ত্রী বলেন, গত এক বছরে পুর পরিষদ এলাকায় ১৫০ জনকে সেলাই মেশিন, ৩০০ জনকে পাম্পসেট বিতরণ করা হয়েছে৷ নির্মাণ করা হয়েছে ৯টি কংক্রিট রোড, ৩৫টি ইট বিছানো রাস্তা৷ মোহনপুর কালী মন্দিরকে নতুন রূপ দেওয়া হয়েছে৷ নির্মাণ করা হয়েছে মোহনপুর মোটরস্ট্যান্ড৷ শিক্ষামন্ত্রী বলেন, সোনাই নদীর উপর বেইলী ব্রিজ নির্মাণ করা হবে৷ ১৯ কোটি টাকা ব্যয়ে নির্মাণ করা হবে আধুনিক টাউন হল৷

৮০ লক্ষ টাকা ব্যয়ে মোহনপুর সুকলের মাঠকে আধুনিক ক্রিকেট খেলার মাঠ করা হবে৷ তুলাবাগানে অডিটরিয়াম এবং অতিথিশালা নির্মাণের কাজ চলছে৷ অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন মোহনপুর পুর পরিষদের প্রাক্তন চেয়ারপার্সন মতিলাল দাস, ত্রিপুরা ক্রিকেট এসোসিয়েশনের সহ-সভাপতি জয়লাল দাস৷ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মোহনপুর পঞ্চায়েত সমিতির ভাইস চেয়ারম্যান রাকেশ দেব, পশ্চিম ত্রিপুরা জিলা পরিষদের সদস্য মিঠুন চক্রবর্তী, সমাজসেবী ধীরেন্দ্র দেবনাথ, শ্যামল দেবনাথ, তপন দত্ত প্রমুখ৷ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মোহনপুর পুর পরিষদের প্রাক্তন ভাইস চেয়ারপার্সন অনিতা দেবনাথ৷ স্বাগত বক্তব্য রাখেন মোহনপুর পুর পরিষদের মুখ্য কার্যনির্বাহী আধিকারিক তথা মোহনপুর মহকুমার মহকুমা শাসক প্রসূন দে৷

Releated Posts

কোর্ট ম্যারেজের পর দাম্পত্য কলহ, তরুণীর অস্বাভাবিক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে অভিযোগ পরিবারের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুন: রাজধানীর বাধারঘাট এলাকার এক তরুণীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃত তরুণীর…

ByByReshmi Debnath Jun 13, 2026

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026

কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের

কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…

ByByNews Desk May 22, 2026
Scroll to Top