News Flash

  • Home
  • Uncategorized
  • আক্রান্তের সংখ্যায় মারাত্মক বৃদ্ধি, হাপানিয়া মেলা প্রাঙ্গনে কোভিড সেন্টার পুনরায় চালু
Image

আক্রান্তের সংখ্যায় মারাত্মক বৃদ্ধি, হাপানিয়া মেলা প্রাঙ্গনে কোভিড সেন্টার পুনরায় চালু

আগরতলা, ২২ এপ্রিল (হি. স.)৷৷ করোনা-র সংক্রমণ-র মারাত্মক বৃদ্ধি-তে জরুরি ভিত্তিতে হাপানিয়া মেলা প্রাঙ্গনে ভবন-টিকে ডেডিকেটেড কোভিড সেন্টার হিসেবে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে৷ তাতে অক্সিজেন সরবরাহের সুবিধা সহ অন্যান্য জরুরিভিত্তিক স্বাস্থ্য পরিষেবা উপলব্ধ হবে৷ আজ এ-কথা জানিয়েছেন জাতীয় স্বাস্থ্য মিশন-র মিশন অধিকর্তা সিদ্ধার্থ শিব জৈসয়াল৷


এদিন তিনি বলেন, ইতিপূর্বে হাপানিয়া মেলা প্রাঙ্গনে ভবন-টিতে কোভিড কেয়ার সেন্টার ছিল৷ কিন্ত, করোনা আক্রান্তের সংখ্যা কমে যাওয়ায় ওই সেন্টার-টি বন্ধ করে দেওয়া হয়েছিল৷ কিন্ত এখন পুনরায় করোনা আক্রান্তের সংখ্যা বৃদ্ধি হওয়ায় ওই সেন্টার-টি পুনরায় চালু করার প্রয়োজনীয়তা দেখা দিয়েছে৷ তিনি জানান, ওই সেন্টার-এ ৩০০ শয্যা রয়েছে৷ তার মধ্যে ১০০ শয্যায় অক্সিজেন-র সুবিধা রয়েছে৷ সাথে তিনি যোগ করেন, সেখানে ডেডিকেটেড মেডিকেল টিম সবসময় থাকবে৷ বিভিন্ন পরীক্ষা-র জন্য ল্যাব, ওষুধের দোকান এবং বেসিক লাইফ সাপোর্ট সম্বলিত অ্যাম্বুলেন্স সব সময় সেখানে থাকবে৷ কোন করোনা আক্রান্তের শারীরিক অবস্থা সংকটজনক হলে তাকে সঙ্গে সঙ্গে জি বি হাসপাতালে নেওয়ার ব্যবস্থা হবে৷


এদিন তিনি জানান, আগামী দিনে বাধারঘাট স্পোর্টস সুকল-এ কোভিড কেয়ার সেন্টার পুনরায় চালু করা হবে৷ তাছাড়া, এডি নগর পিআরটিআই -তে ইতিমধ্যে কোভিড কেয়ার সেন্টার চালু করে দেওয়া হয়েছে৷

Releated Posts

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026

কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের

কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…

ByByNews Desk May 22, 2026

ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী

আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…

ByByReshmi Debnath May 20, 2026
Scroll to Top