News Flash

  • Home
  • দেশ
  • রাজ্যে চার অনুপ্রবেশকারী বাংলাদেশি নাগরিক আটক করোনায় আক্রান্ত একজন
Image

রাজ্যে চার অনুপ্রবেশকারী বাংলাদেশি নাগরিক আটক করোনায় আক্রান্ত একজন

কৈলাসহর, ১৭ এপ্রিল (হি.স.)৷৷ ত্রিপুরায় ভারত- বাংলাদেশ সীমান্ত দিয়ে অবৈধ অনুপ্রবেশ জারি রয়েছে৷ তাতে সীমান্ত অসুরক্ষিত প্রমাণিত হওয়ার সাথে জননিরাপত্তাও ঝুঁকির মুখে বলেই মনে হচ্ছে৷ কারণ, চার বাংলাদেশিকে অবৈধভাবে ভারতে প্রবেশের অপরাধে কৈলাসহর মহকুমায় পাইতুরবাজার এলাকায় বিএসএফ আটক করেছে৷ তাদের মধ্যে একজনের দেহে করোনা-র সংক্রমণ মিলেছে৷ ওই ঘটনা জনমনে আতঙ্কের সৃষ্টি করেছে৷


শুক্রবার সকালে চার বাংলাদেশি নাগরিক উনকোটি জেলার কৈলাসহরের লাটিয়াপুড়া গ্রামের আন্তর্জাতিক সীমান্ত দিয়ে ত্রিপুরায় প্রবেশ করে ধর্মনগরে যাওয়ার জন্য পাইতুরবাজার এলাকায় মোটরস্ট্যান্ডে এসে গাড়িতে বসেন৷ বিএসএফ-এর ২০ নম্বর ব্যাটালিয়ানের জওয়ানরা গোপন খবরের ভিত্তিতে তাদের পাকড়াও করে কৈলাসহর থানার পুলিশের হাতে তুলে দেন৷


এদিকে, পুলিশি জেরায় তারা জানিয়েছেন, কাজের সন্ধানে বাংলাদেশের মৌলভিবাজারের চারজন ত্রিপুরায় এসেছেন৷ তাদের কাছ থেকে ভারতীয় মুদ্রা ৮,৫০০ টাকা উদ্ধার হয়েছে৷ পুলিশ জানিয়েছে, ওই চার বাংলাদেশি নাগরিককে সাহান আলি (২৮), রাজন মিয়াঁ (২৫), নান্টু মিয়াঁ (২৮) এবং আহম্মদ আলি (৩৩) বলে পরিচয় মিলেছে৷


আজ ওই চার যুবকের শারীরিক পরীক্ষার জন্য আরজিএম হাসপাতালে নিয়ে যায় পুলিশ৷ হাসপাতালে চারজনের মধ্যে একজনের দেহে করোনা-র সংক্রমণ মিলেছে৷ জেলা কোভিড সার্ভেইলেন্স অফিসার ডা. শঙ্খশুভ্র দেবনাথ জানিয়েছেন, করোনা আক্রান্ত বাংলাদেশি নাগরিকের সংস্পর্শে যে পুলিশ কর্মীরা ছিলেন তাঁদের সকলের নমুনা পরীক্ষা করা হবে৷

Releated Posts

সিইসি জ্ঞানেশ কুমারকে নিয়ে বিরোধীদের প্রতিবাদ, কংগ্রেসকে নিশানা বিজেপির

নয়াদিল্লি, ৩ অক্টোবর (আইএএনএস): মুখ্য নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে বিরোধীদের প্রতিবাদকে ঘিরে কংগ্রেস-সহ ইন্ডিয়া জোটকে তীব্র…

ByByNews Desk Oct 3, 2026

পাঞ্জাব কংগ্রেসের নতুন সভাপতি পারগট সিং, নেতৃত্বকে ধন্যবাদ

চণ্ডীগড়, ৩ অক্টোবর (আইএএনএস): প্রাক্তন ভারতীয় হকি অধিনায়ক ও অলিম্পিয়ান পারগট সিংকে পাঞ্জাব প্রদেশ কংগ্রেস কমিটির নতুন সভাপতি…

ByByNews Desk Oct 3, 2026

উত্তরপ্রদেশ কংগ্রেসের নতুন সভানেত্রী আরাধনা মিশ্র মোনা, ২০২৭-এ রাজনৈতিক পরিবর্তনের ইঙ্গিত

নয়াদিল্লি, ৩ অক্টোবর (আইএএনএস): উত্তরপ্রদেশ কংগ্রেস কমিটির নবনিযুক্ত সভানেত্রী আরাধনা মিশ্র মোনা শনিবার দলের শীর্ষ নেতৃত্বকে কৃতজ্ঞতা জানিয়ে…

ByByNews Desk Oct 3, 2026

মতপার্থক্যের কারণে জি২০ বাণিজ্য বৈঠকে ঐকমত্যের নথি হয়নি: পীযূষ গয়াল

শিকাগো, ৩ অক্টোবর (আইএএনএস): কয়েকটি দেশের মধ্যে মতপার্থক্যের কারণে জি২০ বাণিজ্যমন্ত্রীদের বৈঠকে কোনও ঐকমত্যের নথি গ্রহণ করা সম্ভব…

ByByNews Desk Oct 3, 2026
Scroll to Top