News Flash

  • Home
  • Uncategorized
  • করোনা : সমস্ত ধরনের পরীক্ষা বাতিলের দাবী জানাল আইসা
Image

করোনা : সমস্ত ধরনের পরীক্ষা বাতিলের দাবী জানাল আইসা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৬ এপ্রিল৷৷ ভয়ঙ্কর রূপ নিচ্ছে মহামারী করোনার দ্বিতীয় ঢেউ৷ উদ্ভূত পরিস্থিতিতে সুকল-কলেজ-বিশ্ববিদ্যালয়ের সমস্ত ধরনের পরীক্ষা বন্ধ করার জোরালো দাবি জানিয়েছে ছাত্রসংগঠন অল ইন্ডিয়া স্টুডেন্ট অ্যাসোসিয়েশন৷শুক্রবার আগরতলায় ছাত্রসংগঠন অল ইন্ডিয়া স্টুডেন্ট এসোসিয়েশনের উদ্যোগে সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হয়৷

সাংবাদিক সম্মেলনে বক্তব্য রাখতে গিয়ে অল ইন্ডিয়া স্টুডেন্ট এসোসিয়েশনের রাজ্য সম্পাদক কৌশিক দাস বলেছেন গোটা দেশ জুড়ে ভয়াবহ আকার ধারণ করেছে করোনা মহামারী৷ রাজধানীর বড়দোয়ালী সুকল, ত্রিপুরা বিশ্ববিদ্যালয় এবং গোমতী পলিটেকনিক কলেজে করোনা আক্রান্তের ঘটনা ঘটেছে৷ তাই ছাত্র ছাত্রী সহ সকল অংশের মানুষের সুরক্ষার জন্য সুকল-কলেজ বিশ্ববিদ্যালয়ের সমস্ত ধরনের পরীক্ষা বন্ধের দাবি জানাচ্ছে সংগঠন৷এ প্রসঙ্গে অল ইন্ডিয়া স্টুডেন্ট এসোসিয়েশনের রাজ্য সম্পাদক আরও জানিয়েছেন-সুকল কলেজ বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা বাতিল করা না হলে করোনা ভাইরাস সংক্রমণ আরও মারাত্মক আকার ধারণ করতে পারে৷

এদিকে শিক্ষাদপ্তর শনিবার তাকে রাজ্য সরকারের ওদিন সমস্ত সুকল কলেজ এবং বিশ্ববিদ্যালয়ের ক্লাস অনির্দিষ্টকালের জন্য স্থগিত রাখার কথা ঘোষণা করেছে৷ তবে অনলাইনে ক্লাস চলবে বলে জানানো হয়৷ তবে ঘোষিত সমস্ত পরীক্ষা পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী অনুষ্ঠিত হবে বলে জানানো হয়েছে৷ শুক্রবার সাংবাদিক সম্মেলনে অল ইন্ডিয়া স্টুডেন্ট অ্যাসোসিয়েশন এইসব পরীক্ষা অনলাইনে নেওয়ার জন্য দাবি জানিয়েছে৷

Releated Posts

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026

কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের

কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…

ByByNews Desk May 22, 2026

ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী

আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…

ByByReshmi Debnath May 20, 2026
Scroll to Top