News Flash

  • Home
  • Uncategorized
  • হাফলঙের দুটি বুথে পুনর্ভোট ২০ এপ্রিল, এবার অতিরিক্ত সতর্ক ডিমা হাসাও জেলা প্রশাসন
Image

হাফলঙের দুটি বুথে পুনর্ভোট ২০ এপ্রিল, এবার অতিরিক্ত সতর্ক ডিমা হাসাও জেলা প্রশাসন

হাফলং (অসম), ১২ এপ্রিল (হি.স.) : ডিমা হাসাও জেলার ১৬ নম্বর হাফলং উপজাতি সংরক্ষিত আসনের দুটি ভোটকেন্দ্রে পুনর্ভোট গ্রহণের জন্য ডিমা হাসাও জেলা প্রশাসন অতিরিক্ত সতর্কতা অবলম্বন করেছে। আগামী ২০ এপ্রিল হাফলং আসনের ১০৭ মুলদাম নিম্ন প্রাথমিক বিদ্যালয়ের ভোটকেন্দ্র এবং ১০৭ (এ) খটলিয়ার নিম্ন প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে পুনরায় ভোট নেওয়া হবে।

দ্বিতীয় পর্যায়ে ১০৭ (এ) খটলিয়ার নিম্ন প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে ভোট গ্রহণে ব্যাপক গরমিল হওয়ার জেরে নির্বাচন কমিশন এই দুটি কেন্দ্রে আগামী ২০ এপ্রিল পুনর্ভোট গ্রহণের বিজ্ঞপ্তি জারি করেছে। হাফলং আসনের যে দুটি ভোটকেন্দ্রে পুনরায় ভোট নেওয়া হবে সেখানে মোট ভোটারের সংখ্যা হচ্ছে ৭০৬ জন। এর মধ্যে ১০৭ মুলদাম নিম্ন প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রে ভোটারের সংখ্যা হচ্ছে ৬১৬ জন এবং ১০৭ (এ) খটলিয়ার নিম্ন প্রাথমিক বিদ্যালয় ভোট গ্রহণ কেন্দ্রে ভোটারের সংখ্যা ৯০ জন। এবারই প্রথম ১০৭ মুলদাম নিম্ন প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রের সহযোগী ভোট গ্রহণ কেন্দ্র হিসাবে গড়ে তোলা হয় ১০৭ (এ) খটলিয়ার নিম্ন প্রাথমিক বিদ্যালয়ের ভোট কেন্দ্রকে।

এই দুটি ভোট কেন্দ্রের প্রথম ভোট গ্রহণ কেন্দ্রের অধীনে রয়েছে চারটি গ্রাম মুলদাম, খটলিয়ার, তাইজল এবং থুরুক এবং দ্বিতীয় ভোট গ্রহন কেন্দ্রের অধীনে রয়েছে একমাত্র কটনিপুই গ্রাম। উল্লেখ্য গত ১ এপ্রিল দ্বিতীয় পর্যায়ের নির্বাচনে হাফলং আসনের ১০৭ (এ) খটলিয়ার নিম্ন প্রাথমিক বিদ্যালয় ভোট গ্রহণ কেন্দ্রে ৯০ জন ভোটারের স্থলে ভোট পড়েছিল ১৭১টি। ভোটের এই বিসংগতির জন্য উমরাংসো সেক্টরের সেক্টর অফিসার সহ চার পোলিং অফিসারকে চাকরি থেকে বরখাস্ত করেন ডিমা হাসাও জেলার জেলাশাসক তথা জেলা রিটার্নিং অফিসার পল বরুয়া। তার পরই নির্বাচন কমিশন আগামী ২০ এপ্রিল হাফলং আসনের এই দুটি ভোট গ্রহণ কেন্দ্রে পুনরায় ভোট গ্রহণ করতে বিজ্ঞপ্তি জারি করেছে।

Releated Posts

কোর্ট ম্যারেজের পর দাম্পত্য কলহ, তরুণীর অস্বাভাবিক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে অভিযোগ পরিবারের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুন: রাজধানীর বাধারঘাট এলাকার এক তরুণীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃত তরুণীর…

ByByReshmi Debnath Jun 13, 2026

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026

কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের

কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…

ByByNews Desk May 22, 2026
Scroll to Top