News Flash

  • Home
  • Uncategorized
  • আসাম ও মণিপুর থেকে উন্নততর চিকিৎসার জন্য রোগী এলেন রাজ্যে
Image

আসাম ও মণিপুর থেকে উন্নততর চিকিৎসার জন্য রোগী এলেন রাজ্যে

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৮ এপ্রিল৷৷ রাজ্যের চিকিৎসা পরিষেবার সুুনাম দেশের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে পড়ার সুুফল পরিলক্ষিত হচ্ছে৷ পশ্চিমবঙ্গের পর এবার আসাম থেকে চিকিৎসার জন্য আগরতলার অটল বিহারী বাজপেয়ী রিজিওন্যাল ক্যান্সার সেন্টারে উন্নত চিকিৎসার জন্য ছুটে এসেছেন রোগী৷ আজ রোগীর কেমোথেরাপি শুরু হয়েছে৷ আসামের নিউ বঙ্গাইগাঁও এর বাসিন্দা জহরলাল দাসের (৫৫ বৎসর) টনসিল থেকে গলায় সংক্রমণ হয়েছিল৷

দুমাস আগে প্রথমে নিউ বঙ্গাইগাঁও-এ, পরবর্তী সময় গুয়াহাটিতে ক্যান্সার শণাক্ত হয়৷ এরপর তিনি আগরতলায় উন্নততর চিকিৎসার সিদ্ধান্ত গ্রহণ করেন এবং তিনি রাজ্যে আসেন৷ ডাঃ পার্থসারথি সূত্রধর তাঁকে পর্যবেক্ষণ করেন৷ প্রফেসর পি কে মাইতি, মেডিকেল সুুপারিনটেনডেন্ট ডাঃ গৌতম মজমদার, ডাঃ পার্থসারথি সূত্রধর, ডাঃ বিশ্বজিৎ দেববর্মা এবং ডাঃ দীপশিখা দাসকে নিয়ে গঠিত মেডিকেল বোর্ড তাঁর চিকিৎসা বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করেন৷ সে অনুসারে আজ রোগীর কেমোথেরাপি শুরু হয়েছে৷ পশ্চিমবঙ্গ, আসামের পর এবার মণিপুরের রোগীর চিকিৎসা শুরু হলো এবিভি রিজিওন্যাল ক্যান্সার হাসপাতালে৷

মণিপুরের বাসিন্দা ৭৩ বছর বয়স্ক ভদ্রলোকের কোলনে সমস্যা ছিল৷ তিনি উন্নততর চিকিৎসার জন্য সম্পতি রাজ্যে আসেন৷ তাঁর এণ্ডোস্কোপিতে কোলনে ক্যান্সার ধরা পড়ে৷ গত এক সপ্তাহ আগে এবিভি রিজিওন্যাল ক্যান্সার হাসপাতালের চিকিৎসকরা তাঁর অে’াপচারের সিদ্ধান্ত নেন৷ গত ৭ এপ্রিল সকাল এগারোটা নাগাদ অে’াপচার শুরু হয়৷ অঙ্কোসার্জন ডাঃ আশিস গুপ্তা ও ডাঃ পীতেশ রাজীব সিং অে’াপচার শুরু করেন৷ বিকেল ৫টা অবধি প্রায় ৬ ঘন্টাব্যাপী অে’াপচার চলে৷ অ্যানেসথেসিস্ট ছিলেন ডাঃ মৃণাল দেববর্মা৷ রোগীর শারীরিক অবস্থা বর্তমানে স্থিতিশীল৷ স্বাস্থ্য দপ্তরের অধিকর্তা এক প্রেস রিলিজে এই সংবাদ জানিয়েছেন৷

Releated Posts

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026

কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের

কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…

ByByNews Desk May 22, 2026

ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী

আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…

ByByReshmi Debnath May 20, 2026
Scroll to Top