News Flash

  • Home
  • Uncategorized
  • বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষে আগরতলা শহরে সচেতনতামূলক রেলি
Image

বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষে আগরতলা শহরে সচেতনতামূলক রেলি

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৭ এপ্রিল৷৷ বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষে বুধবার রাজধানী আগরতলা শহরে সচেতনতামূলক রেলি কর্মসূচি সংগঠিত করেছে ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশন ত্রিপুরা স্টেট ব্রাঞ্চ৷ ৭ এপ্রিল বিশ্ব স্বাস্থ্য দিবস৷ গোটা বিশ্বের সঙ্গে আমাদের দেশেও দিবসটি যথাযোগ্য মর্যাদায় পালিত হচ্ছে৷ আমাদের রাজ্যের রাজধানী আগরতলা শহরে বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষে সচেতনতামূলক রেলির আয়োজন করে ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশন ত্রিপুরা স্টেট ব্রাঞ্চ৷

বুধবার সকালে ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশনের কার্যালয়ের সামনে থেকে সচেতনতামূলক রেলি শুরু হয়৷ রেলিটি আগরতলা শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে পুনরায় এসোসিয়েশনের কার্যালয়ের সামনে এসে শেষ হয়৷ রেলিতে অংশগ্রহণ করেন চিকিৎসক, নার্স ,স্বাস্থ্য কর্মী সহ সমাজের বিভিন্ন অংশের মানুষজন৷ এ বছরের বিশ্ব স্বাস্থ্য দিবসের মূল স্লোগান হল ,সবার জন্য সুন্দর ,স্বাস্থ্যকর বিশ্ব গড়ে তোলা৷বিশ্ব স্বাস্থ্য দিবসের রেলি থেকে করোণা ভাইরাসের সংক্রমণ সম্পর্কে জনগণকে সচেতন থাকার আহ্বান জানানো হয়৷

Releated Posts

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026
Scroll to Top