News Flash

  • Home
  • Uncategorized
  • এবিভিপি ও যুবমোর্চার অভ্যন্তরীণ কোন্দলের জেরে শান্তিরবাজারে কলেজে উত্তেজনা, পথ অবরোধ
Image

এবিভিপি ও যুবমোর্চার অভ্যন্তরীণ কোন্দলের জেরে শান্তিরবাজারে কলেজে উত্তেজনা, পথ অবরোধ

নিজস্ব প্রতিনিধি, শান্তিরবাজার, ৭ এপ্রিল৷৷ শাসক দলের যুব সংগঠন ও ছাত্র সংগঠনের মধ্যে বিরোধের জেরে জাতীয় সড়ক অবরোধ৷ ঘটনা দক্ষিণ ত্রিপুরা জেলার শান্তিরবাজার এর বেতাগা এলাকায়৷দক্ষিণ ত্রিপুরা জেলার শান্তিরবাজার ডিগ্রি কলেজে অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ এবং যুব মোর্চার মধ্যে অভ্যন্তরীণ কোন্দল চরম আকার ধারণ করেছে৷ কলেজে ছাত্র রাজনীতিতে হস্তক্ষেপ করার চেষ্টা করেছে যুব মোর্চা৷ অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ যুব মোর্চার এ ধরনের কার্যকলাপ কোনোভাবেই মেনে নিতে নারাজ৷


এনিয়ে গত বেশ কিছুদিন ধরেই যুব মোর্চা এবং অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ এর মধ্যে ঈগোর লড়াই চরম আকার ধারণ করে৷ এর জের ধরে অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ এর নেতাকর্মীদের উপর আক্রমণ সংঘটিত হয়৷ এর প্রতিবাদে অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ জাতীয় সড়ক অবরোধ করে, এমনকি যুব মোর্চার সভাপতির বিরুদ্ধে থানায় মামলা দায়ের করে৷ তাতে পরিস্থিতি আরো উত্তপ্ত হয়ে ওঠে৷ এর বহিঃপ্রকাশ ঘটেছে বুধবার৷

শান্তিরবাজার ডিগ্রি কলেজের কিছু ছাত্র-ছাত্রীদের নিয়ে যুব মোর্চার সভাপতি সুমন দেবনাথ বেতাগায় জাতীয় সড়ক অবরোধ করেন৷ বুধবার অবরোধের ফলে জাতীয় সড়কে যানচলাচল স্তব্ধ হয়ে পড়ে৷
এমনকি রোগী নিয়ে এম্বুলেন্স যেতেও সমস্যার সম্মুখীন হয়৷ অবরোধের খবর পেয়ে পুলিশ ও প্রশাসনের কর্মকর্তারা অবরোধ ছুটে আসেন৷ অবরোধকারীরা দাবি জানান যুব মোর্চার সভাপতি সুমন দেবনাথ এর বিরুদ্ধে দায়ের করা মিথ্যা মামলা প্রত্যাহার করে নিতে হবে৷ অবরোধকারীদের সঙ্গে আলোচনা ক্রমে জাতীয় সড়ক অবরোধ মুক্ত করা হয়৷ এর জল আরো বহুদূর পর্যন্ত গড়ানোর সম্ভাবনা রয়েছে বলে জানা গেছে৷

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top