News Flash

  • Home
  • Uncategorized
  • দীনদয়াল উপাধ্যায় প্রান্তিক ব্যক্তির উন্নয়নের কথা ভেবে একাত্ম মানববাদ গড়ে তুলেছিলেন : মুখ্যমন্ত্রী
Image

দীনদয়াল উপাধ্যায় প্রান্তিক ব্যক্তির উন্নয়নের কথা ভেবে একাত্ম মানববাদ গড়ে তুলেছিলেন : মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৬ এপ্রিল৷৷ আজ এক অনুষ্ঠানের মধ্য দিয়ে সূর্যমনিনগরস্থিত ত্রিপুরা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের মূল ফটকের সামনে মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব ভারত কেশরী শ্যামাপ্রসাদ মুখার্জী ও পণ্ডিত দীনদয়াল উপাধ্যায়ের পূর্ণাবয়ব মূর্তির আবরণ উন্মোচন করেন৷


অনুষ্ঠানে উপমুখ্যমন্ত্রী যীষ্ণু দেববর্মা, বিধায়ক রামপ্রসাদ পাল, ত্রিপুরা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য গঙ্গাপ্রসাদ প্রসেইন সহ বিশিষ্টজনেরা উপস্থিত ছিলেন৷ অতিথিগণ ড. শ্যামাপ্রসাদ মুখার্জী এবং পণ্ডিত দীনদয়াল উপাধ্যায়ের মূর্তির পাদদেশে পুপার্ঘ্য অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন৷ অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব তাঁর বক্তব্যে ড. শ্যামাপ্রসাদ মুখার্জী ও পণ্ডিত দীনদয়াল উপাধ্যায়ের ভারতীয় রাজনৈতিক ক্ষেত্রে তাদের অবদানের কথা তুলে ধরেন৷


মুখ্যমন্ত্রী বলেন, দীনদয়াল উপাধ্যায় রাষ্ট্রের কল্যাণ এবং প্রান্তিক ব্যক্তির উন্নয়নের কথা ভেবে একাত্ম মানববাদ গড়ে তুলেছিলেন৷ বর্তমান রাজ্য সরকার রাজ্যের সার্বিক উন্নয়নে রাষ্ট্রবাদী চিন্তাধারা এবং জনগণের উন্নয়নে নতুন দিশা নিয়ে কাজ করছে৷ এখন রাজ্যের যুব সম্পদায়ের মধ্যে আত্মনির্ভরশীলতা গড়ে উঠছে৷ জব ক্রিয়েটার তৈরি হচ্ছে৷ রাজ্যের মানুষের মধ্যে স্বনির্ভর হয়ে উঠার মানসিকতা গড়ে উঠছে৷
অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী ছত্তিসগড়ে মাওবাদীদের হামলায় শহীদ রাজ্যের বীর সন্তান শম্ভু রায়ের মৃত্যতে গভীর শোক ব্যক্ত করে তাঁর বিদেহী আত্মার সদগতি কামনা করেন এবং পরিবার পরিজনদের প্রতি সমবেদনা জানান৷ এই ঘটনায় আহত জওয়ান তাপস পালের দ্রত আরোগ্য কামনা করেন৷ অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ডুকলী পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান অজয় কুমার দাস৷ এছাড়াও বক্তব্য রাখেন বিধায়ক রামপ্রসাদ পাল সহ অন্যান্য বিশিষ্টজনেরা৷

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top