News Flash

  • Home
  • Uncategorized
  • চলন্ত ট্রেনের নিচে ঝাপ দিয়ে আত্মহত্যা করলেন সত্তরোর্ধ বৃদ্ধ
Image

চলন্ত ট্রেনের নিচে ঝাপ দিয়ে আত্মহত্যা করলেন সত্তরোর্ধ বৃদ্ধ

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৬ এপ্রিল৷৷ রাজধানী আগরতলা শহর সংলগ্ণ যোগেন্দ্রনগর রেলস্টেশনে এক বৃদ্ধ মঙ্গলবার বিকেলে চলন্ত ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেছেন৷যুগান্তর রেলস্টেশনে মঙ্গলবার বিকেলে এক বৃদ্ধের চলন্ত ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে আত্মহত্যার ঘটনায় এলাকা জুড়ে তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে৷ বৃদ্ধের নাম চিত্তরঞ্জন সাহা৷ বয়স ৭৫ বছর৷ বাড়ি কাঁটা শ্যাওলা এলাকায়৷


জানা গেছে মঙ্গলবার বিকেল চারটে নাগাদ শিলচর আগরতলা গামী ট্রেনটি যখন আগরতলা স্টেশন এর উদ্দেশ্যে যাচ্ছিলো ঠিক তখনই চলন্ত ট্রেনের নিচে ঝাঁপ দেন ওই বৃদ্ধ৷ রেলে কাটা পড়ে মৃত্যু হয়েছে তার৷ ঘটনার সঙ্গে সঙ্গে লোকজনরা ছুটে আসেন৷ খবর দেওয়া হয় জিআরপিএফকে৷ খবর পেয়ে সিআরপিএফের অফিসারসহ অন্যান্যরা ঘটনাস্থলে ছুটে আসেন৷


সেখান থেকে বৃদ্ধের মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে ময়নাতদন্তের জন্য নিয়ে যাওয়া হয়৷ঘটনার খবর পেয়ে বৃদ্ধের পরিবারের লোকজন ছুটে আসেন৷ এ বিষয়ে বিস্তারিত তথ্য জানান জিআরপিএফের আধিকারিক৷ ট্রেনে কাটা পড়ে বৃদ্ধের মৃত্যু সংবাদে এলাকায় শোকের ছায়া নেমে আসে৷প্রাথমিকভাবে আশঙ্কা করা হচ্ছে মানসিক অবসাদ থেকেই ওই বৃদ্ধ রেলের ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেছে৷

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top