News Flash

  • Home
  • Uncategorized
  • বঙ্গে শুরু তৃতীয় দফার ভোট, ৩১ আসনে ভাগ্যপরীক্ষা প্রার্থীদের
Image

বঙ্গে শুরু তৃতীয় দফার ভোট, ৩১ আসনে ভাগ্যপরীক্ষা প্রার্থীদের

কলকাতা, ৬ এপ্রিল (হি.স.): পশ্চিমবঙ্গে শুরু হয়ে গেল বিধানসভা নির্বাচনের তৃতীয় দফার ভোটগ্রহণ। মঙ্গলবার সকাল সাতটা থেকে রাজ্যের তিনটি জেলার ৩১টি বিধানসভা আসনে শুরু হয়েছে ভোটগ্রহণ। ভোটদান চলবে সন্ধ্যা সাড়ে ছ’টা পর্যন্ত। তৃতীয় দফায় হাওড়া, দক্ষিণ ২৪ পরগনা এবং হুগলি জেলায় শুরু হয়েছে ভোটদান। এদিন হাওড়ার মোট ৭টি বিধানসভা আসনের প্রার্থীদের ভাগ্যপরীক্ষা হচ্ছে। দক্ষিণ ২৪ পরগনায় ১৬টি আসনে এবং হুগলিতে ৮টি আসনে।
হাওড়ায় এদিন যে আসনগুলিতে ভোটগ্রহণ চলছে সেই আসন গুলি হল-উলুবেড়িয়া উত্তর, উলুবেড়িয়া দক্ষিণ, শ্যামপুর, বাগনান, আমতা, উদয়নারায়ণপুর ও জগৎবল্লভপুর। দক্ষিণ ২৪ পরগনায়-বাসন্তী, কুলতলি, কুলপি, রায়দিঘি, মন্দিরবাজার, জয়নগর, বারুইপুর পূর্ব, ক্যানিং পশ্চিম, ক্যানিং পূর্ব, বারুইপুর পশ্চিম, মগরাহাট পূর্ব, মগরাহাট পশ্চিম, ডায়মন্ড হারবার, ফলতা, সাতগাছিয়া ও বিষ্ণুপুর। হুগলি জেলার ৮টি আসন হল-জাঙ্গিপাড়া, হরিপাল, ধনেখালি, তারকেশ্বর, পুড়শুড়া, আরামবাগ, গোঘাট ও খানাকুল। ভোটগ্রহণ শুরু হওয়ার আগে থেকেই তিনটি জেলার বিভিন্ন বুথে বুথে ভোটারদের ভিড় ছিল চোখে পড়ার মতো। রোদের তেজ থেকে বাঁচতে অনেকেই সকাল-সকাল নিজেদের ভোটাধিকার প্রয়োগ করেছেন।

কান্তি থেকে বিমান বন্দ্যোপাধ্যায়, তৃতীয় দফায় হেভিওয়েট প্রার্থী
তৃতীয় দফায় শাসক, বিরোধী সব শিবিরেরই একাধিক হেভিওয়েটের অগ্নিপরীক্ষা হতে চলেছে। ভাগ্যপরীক্ষা হচ্ছে তারকেশ্বরের বিজেপি প্রার্থী স্বপ্ন দাশগুপ্তের। ছিলেন বিজেপির রাজ্যসভার সাংসদ, ইস্তফাও দিয়েছেন। হয়েছেন তারকেশ্বরের মতো কেন্দ্রের বিজেপি প্রার্থী। কান্তি গঙ্গোপাধ্যায়েরও ভাগ্যপরীক্ষা হচ্ছে মঙ্গলবার। রায়দিঘি থেকেই প্রার্থী কান্তি বাবু। ভাগ্যপরীক্ষা হচ্ছে বারুইপুর পশ্চিম কেন্দ্র থেকে পরপর দু’বার জয়ী বিমান বন্দ্যোপাধ্যায়ের। বিধানসভার বিদায়ী স্পিকার বিমানবাবুর এবারের প্রতিদ্বন্দ্বী বিজেপির দেবোপম চট্টোপাধ্যায় ও সংযুক্ত মোর্চার সিপিএম প্রার্থী লাহেক আলি। টলিউড অভিনেত্রী তনুশ্রী চক্রবর্তীর ভাগ্যনির্ধারণ হচ্ছে মঙ্গলবারই। তনুশ্রী সদ্য যোগ দিয়েছেন বিজেপিতে। আর তারপরই হাওড়ার শ্যামপুরের দলীয় প্রার্থী।

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top