News Flash

  • Home
  • Uncategorized
  • ছত্তিশগড়ে শহিদ ২২ জওয়ান, শোক প্রকাশ রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর
Image

ছত্তিশগড়ে শহিদ ২২ জওয়ান, শোক প্রকাশ রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর

নয়াদিল্লি, ৪ এপ্রিল (হি.স.): ছত্রিশগড়ের বিজাপুরে মাওবাদীদের সঙ্গে গুলির লড়াইয়ে শহিদ ২২ জন সেনা জওয়ান। ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ । গতকালই শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

এদিন ছত্রিশগড়ের ঘটনায় শহিদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে টুইট করেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। তিনি বলেন, ‘আমি গভীরভাবে শোকাহত। শহিদদের পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছি। গোটা দেশের মানুষ ঘটনায় মর্মাহত এবং শহিদের আত্মত্যাগ কোনদিন ভোলা সম্ভব নয়।’

তাৎপর্যপূর্ণভাবে, পুরো ঘটনায় গত সন্ধ্যাতেই টুইট করে শোক প্রকাশ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি লেখেন, “এই বীর জওয়ানদের বলিদান কখনও ভোলা যাবে না।” আহতদের দ্রুত আরোগ্য কামনা করেন প্রধানমন্ত্রী।

শনিবার সকালে ছত্তিশগড়ের রাজধানী রায়পুর থেকে ৪০০ কিলোমিটার দূরে বিজাপুর ও সুকমার মাঝে দক্ষিণ বস্তারের জঙ্গলে মাওবাদীদের লুকিয়ে থাকার খবর পেয়ে অভিযানে নামেন ২ হাজারের বেশি জওয়ান। মাওবাদী অধ্যুষিত দক্ষিণ বাস্তারের শুকমা ও বিজাপুরে শনিবার পৃথক ভাবে অপারেশন চালিয়েছিল যৌথ বাহিনী। প্রায় ২ হাজারে জওয়ান ও অফিসার নিয়ে সেই টিম অপারেশন শুরু করতেই পাল্টা ঝাঁপিয়ে পড়ে মাওবাদীরা। প্রাথমিকভাবে মাওবাদীদের গুলিতে মৃত্যু হয় ৫ জওয়ানের। নিখোঁজ জওয়ানদের খোঁজে তল্লাশি চলে। নিরাপত্তাকর্মীদের গুলিতেও বেশ কয়েক জন মাওবাদীদের মৃত্যু হয়। তবে সে সংখ্যাটা জানা যায়নি। রবিবার সকালে প্রাথমিক অনুসন্ধান চালানোর পর প্রথমে আরও তিনজনের মৃতদেহ উদ্ধার হয়। আপাতত তা বেড়ে দাঁড়িয়েছে ২২। জখম হয়েছেন ৩১ জন।এখনও নিরাপত্তা বাহিনীর একজন জওয়ান নিখোঁজ। ছত্তিশগড় প্রশাসন জানিয়েছে, মাওবাদীদের গুলিতে জখম আধাসেনা জওয়ানদের মধ্যে ২৪ জনের চিকিৎসা চলছে বিজাপুর হাসপাতালে। বাকি ৭ জনের জখম গুরুতর হওয়ায় তাদের পাঠানো হয়েছে রায়পুরের হাসপাতালে।

Releated Posts

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top