News Flash

  • Home
  • Uncategorized
  • ওয়েস্ট ব্রমউইচের কাছে হেরে এবার অবনমনের দুশ্চিন্তায় চেলসি
Image

ওয়েস্ট ব্রমউইচের কাছে হেরে এবার অবনমনের দুশ্চিন্তায় চেলসি

লন্ডন, ৪ এপ্রিল (হি.স.) : ওয়েস্ট ব্রমউইচের কাছে হেরে এবার অবনমনের দুশ্চিন্তায় চেলসি। শনিবার ওয়েস্ট ব্রমউইচের কাছে ২-৫ গোলে হেরে থমাস টাচেল জমানায় প্রথম পরাজয়ের স্বাদ পেল চেলসি।২০১১ আর্সেনালের কাছে ঘরের মাঠ স্ট্যামফোর্ড ব্রিজে ৫ গোলে হারতে হয়েছিল চেলসিকে। এক দশক পর এসে সেই স্ট্যামফোর্ড ব্রিজে আবার ৫ গোল খেল ব্লুজ’রা।


গতবছর জানুয়ারিতে লন্ডনের ক্লাবটির দায়িত্ব নেওয়ার পর সবধরনের প্রতিযোগিতা মিলিয়ে ১৪ ম্যাচ অপরাজিত ছিলেন টাচেল। লিগ টেবিলে ১৯ নম্বরে থাকা দলের কাছে অবাক হারে অপরাজিত তকমা ঘুচল জার্মান কোচের। ঊরুর চোট সারিয়ে দীর্দিঘন পর মাঠে ফিরেছিলেন চেলসি ডিফেন্ডার থিয়াগো সিলভা। আর প্রত্যাবর্তন ম্যাচেই লাল কার্ড দেখে খলনায়ক ব্রাজিলিয়ান। ম্যাচের ২৯ মিনিটে এদিন লাল কার্ড দেখেন সিলভা। তখন ম্যাচে ১-০ গোলে এগিয়ে ব্লুজ’রা।


দু’মিনিট আগে গোল করে চেলসিকে এগিয়ে দেন ক্রিশ্চিয়ান পুলিসিচ। র্কাস আলোন্সোর ফ্রি-কিক পোস্টে প্রতিহত হলে ফিরতি বল জালে ঠেলে দেন মার্কিন ফুটবলার। দ্বিতীয়ার্ধের শুরুতে আলোন্সোর একটি প্রয়াস পোস্টে প্রতিহত না হলে চেলসি সমতায় ফিরতে পারত। কিন্তু ৬৩ মিনিটে ডানপ্রান্তিক ক্রস থেকে ক্যালাম রবিনসনের দুরন্ত ভলি চেলসির জালে ফের জড়িয়ে যেতেই ম্যাচ মুঠোয় পুড়ে নেয় ওয়েস্ট ব্রমউইচ। তবে ১০ জনের চেলসিকে নিয়ে তাদের ছেলেখেলা তখনও শেষ হয়নি। ৬৮ মিনিটে চেলসির রক্ষণ ভেঙে স্কোরশিটে নাম তোলেন এমবায়ে দিয়ানে। তিন মিনিট বাদে ওয়ের্নারের অ্যাসিস্ট ধরে পরিবর্ত ম্যাসন মাউন্ট চেলসির হয়ে একটি গোল শোধ করলেও তখন অনেক দেরি হয়ে গিয়েছে।
 এই হারের ফলে লিগ টেবিলে চারে থাকা চেলসি ৩০ ম্যাচ পর দাঁড়িয়ে রইল ৫১ পয়েন্টেই।

Releated Posts

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top