News Flash

  • Home
  • Uncategorized
  • ২৪ ঘন্টায় ভারতে মৃত্যু ৫১৩জনের, দেশে একদিনে করোনার আক্রান্ত ৯৩,২৪৯ জন
Image

২৪ ঘন্টায় ভারতে মৃত্যু ৫১৩জনের, দেশে একদিনে করোনার আক্রান্ত ৯৩,২৪৯ জন

নয়াদিল্লি, ৪ এপ্রিল (হি.স.): ভারতে করোনা সংক্রমণের ক্রমেই ঊর্ধ্বমুখী। শনিবার সারাদিনে ভারতে নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ৯৩,২৪৯ জন। ২৪ ঘন্টায় সমগ্র দেশে করোনায় মৃত্যু হয়েছে ৫১৩ জনের।

রবিবার সকালে স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রকের  দেওয়া পরিসংখ্যান বলছে, গত ২৪ ঘণ্টায় দেশে ৯৩ হাজার ২৪৯ জন করোনা আক্রান্ত হয়েছেন। যা আগের দিনের থেকে কয়েক হাজার বেশি। আপাতত দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১ কোটি ২৪ লক্ষ ৮৫ হাজার ৫০৯ জন। স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রকের দেওয়া পরিসংখ্যান অনুযায়ী, আপাতত মোট মৃতের সংখ্যা ১ লক্ষ ৬৪ হাজার ৬২৩ জন। এর মধ্যে গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ৫১৩ জনের।তাৎপর্যপূর্ণভাবে দেশের পজিটিভিটি রেট গত কয়েকদিনে ৪.১১ শতাংশ থেকে বেড়ে ৪.৪৮ শতাংশ হয়ে গিয়েছে। যা আরও চিন্তা বাড়াচ্ছে স্বাস্থ্যমন্ত্রকের।

পরিসংখ্যান বলছে, গত ২৪ ঘণ্টায় দেশে করোনামুক্ত হয়েছেন ৬০ হাজার ৪৮ জন। যা দৈনিক আক্রান্তের থেকে অনেক অনেক কম। যার ফলে দেশের মোট অ্যাকটিভ কেস একধাক্কায় বেড়ে দাঁড়াল ৬ লক্ষ ৯১ হাজার ৫৯৭ জন। দেশে এখনও পর্যন্ত সুস্থ হয়েছেন ১ কোটি ১৬ লক্ষ ২৯ হাজার ২৮৯ জন। এখনও পর্যন্ত দেশে মোট টিকা পেয়েছেন ৭ কোটি ৫৯ লক্ষ ৭৯ হাজার ৬৫১ জন।

Releated Posts

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026

কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের

কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…

ByByNews Desk May 22, 2026

ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী

আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…

ByByReshmi Debnath May 20, 2026
Scroll to Top