তাইপেই, ২ এপ্রিল (হি.স.): পূর্ব তাইওয়ানে সুড়ঙ্গের ভিতরে লাইনচ্যুত হয়ে গেল একটি ট্রেন। শুক্রবারের এই ট্রেন দুর্ঘটনায় মৃত্যু হয়েছে কমপক্ষে ৩৬ জনের, এছাড়াও ৭২ জন আহত হয়েছেন। শুক্রবার একটি ট্রাককে ধাক্কা মারার পর সুড়ঙ্গের ভিতরেই লাইনচ্যুত হয়ে যায় ট্রেনটি। তাইতুং অভিমুখে যাচ্ছিল ট্রেনটি, হুয়ালিয়েনের উত্তরে ট্রাকে ধাক্কা মারার পর সুড়ঙ্গের ভিতরে ট্রেনটি বেলাইন হয়ে যায়। ট্রেনের বেশ কয়েকটি বগি সুড়ঙ্গের দেওয়ালে ধাক্কা খায়।
তাইওয়ানের পর্যটন মন্ত্রক বিবৃতিতে জানিয়েছে, ট্রেন দুর্ঘটনায় মোট ৩৬ জনের মৃত্যু হয়েছে এবং ৭২ জন আহত হয়েছেন। তাঁদের মধ্যে ৬০ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। দুর্ঘটনাগ্রস্ত ট্রেনটি প্রায় ৩৫০ জন যাত্রী ছিলেন। ট্রেনের প্রথম চারটি বগি থেকে ৮০-১০০ জনকে উদ্ধার করা হয়। পঞ্চম থেকে অষ্টম বগি খারাপভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।

পূর্ব তাইওয়ানে লাইনচ্যুত ট্রেন, মৃত্যু কমপক্ষে ৩৬ জনের
Releated Posts
কোর্ট ম্যারেজের পর দাম্পত্য কলহ, তরুণীর অস্বাভাবিক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে অভিযোগ পরিবারের
নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুন: রাজধানীর বাধারঘাট এলাকার এক তরুণীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃত তরুণীর…
শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই
নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…
অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ
নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…
কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের
কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…


















