মুম্বই, ২ এপ্রিল (হি.স.): যাবতীয় গুঞ্জনই সত্যি হয়ে গেল, কোভিড পজিটিভ হলেন অভিনেত্রী আলিয়া ভট্ট। বৃহস্পতিবার রাতে ইনস্টাগ্রামে অভিনেত্রী নিজেই জানিয়েছেন, “আমি করোনাভাইরাসে সংক্রমিত হয়েছি, বাড়িতেই কোয়ারেন্টাইনে থাকব।” আলিয়া জানিয়েছেন, চিকিৎসকদের পরামর্শ মেনে যাবতীয় সেফটি প্রোটোকল অনুযায়ী চলছেন তিনি।
২৮ বছর বয়সী আলিয়া ভট্ট ইনস্টাগ্রামে জানিয়েছেন, “আমি করোনায় সংক্রমিত হয়েছি, তৎক্ষণাৎ নিজেকে আইসোলেশনে রাখি এবং বাড়িতেই কোয়ারেন্টাইনে রয়েছি। চিকিৎসকদের পরামর্শ মেনে যাবতীয় সেফটি প্রোটোকল অনুযায়ী চলছি। সকলের ভালোবাসা ও সাপোর্টের জন্য ধন্যবাদ। সুস্থ থাকুন এবং নিজেদের যত্ন নিন।” কিছুদিন আগেই করোনা-আক্রান্ত হয়েছেন রণবীর কাপুর। গত ১১ মার্চ টেস্ট করালে, আলিয়ার সেই রিপোর্ট নেগেটিভ আসে। কাজেও যোগ দিয়েছিলেন। কিন্তু, আলিয়াও কোভিড পজিটিভ হলেন।

গুঞ্জনই সত্যি, করোনা-আক্রান্ত হলেন অভিনেত্রী আলিয়া ভট্ট
Releated Posts
কোর্ট ম্যারেজের পর দাম্পত্য কলহ, তরুণীর অস্বাভাবিক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে অভিযোগ পরিবারের
নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুন: রাজধানীর বাধারঘাট এলাকার এক তরুণীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃত তরুণীর…
শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই
নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…
অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ
নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…
কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের
কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…


















