News Flash

  • Home
  • Uncategorized
  • বিলোনীয়ায় মহিলার গলার সোনার চেইন ছিনতাই, চাঞ্চল্য
Image

বিলোনীয়ায় মহিলার গলার সোনার চেইন ছিনতাই, চাঞ্চল্য

নিজস্ব প্রতিনিধি, বিলোনীয়া, ৩১ মার্চ৷৷ বুধবার প্রকাশ্য দিবালোকে গৃহবধূর গলা থেকে সোনার চেইন ছিনতাই করে নিয়ে গেল ছিনতাইকারী৷ ঘটনা বিলোনিয়ার সাতমুড়ি কালিবাড়ি এলাকায়৷বিজেপি আইপিএফটি জোট সরকার ক্ষমতায় আসার পর থেকে আইনশৃঙ্খলা পরিস্থিতির অভূতপূর্ব উন্নতি হয়েছে বলে দাবি করে আসছে৷নেতা মন্ত্রীদের গলায় গলা মিলিয়ে রাজ্য পুলিশের আধিকারিকরাও একই দাবি করে আসছেন৷


কিন্তু তাদের এই দাবী ও বাস্তবের মধ্যে আকাশ জমিন ফারাক পরিলক্ষিত হচ্ছে৷ প্রতিনিয়ত মা-বোনদের ইজ্জত এবং ছিনতাইয়ের ঘটনা অব্যাহত রয়েছে৷ বুধবার প্রকাশ্য দিবালোকে দক্ষিণ ত্রিপুরা জেলার বিলোনিয়ার সাতমুড়া কালীবাড়ি সংলগ্ণ এলাকায় এক গৃহবধূর গলা থেকে সোনার চেইন ছিনতাই করে নিয়ে গেছে৷ মহিলার চিৎকারে এক যুবতী এগিয়ে আসলে তাকেও ধাক্কা দিয়ে পালিয়ে যায় ছিনতাইকারী৷ মহিলার চিৎকার শুনে স্থানীয় লোকজন বের হয়ে আসলেও ছিনতাইকারীর বাইক নিয়ে চম্পট দেয়৷ যে মহিলার গলা থেকে সোনার চেইন ছিনতাই করেছে সেই মহিলার নাম শিল্পী ভৌমিক৷


তিনি জানিয়েছেন একই বাইক নিয়ে এসে এক যুবক তার গলা থেকে সোনার চেইন ছিনতাই করে চম্পট দেয়৷ হালকা-পাতলা চেহারার ওই যুবকের গায়ে সাদা টি-শার্ট ছিল৷ পালসার বাইক নিয়ে সে একাই ছিনতাইয়ের ঘটনা করে চম্পট দেয়৷প্রকাশ্য দিবালোকে জনবহুল এলাকা থেকে মহিলার গলার সোনার চেইন ছিনতাইয়ের ঘটনায় এলাকার জনমনে তীব্র ক্ষোভের সঞ্চার হয়েছে৷ ঘটনার খবর পেয়ে ছুটে আসে পুলিশ৷পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে৷ তবে ছিনতাইকারীকে আটক কিংবা ছিনতাই করে নিয়ে যাওয়া সোনার চেইন উদ্ধারের কোনো খবর নেই৷

Releated Posts

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026

কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের

কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…

ByByNews Desk May 22, 2026

ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী

আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…

ByByReshmi Debnath May 20, 2026
Scroll to Top