News Flash

  • Home
  • Uncategorized
  • শিশু সুরক্ষা নিয়ে আলোচনসভা
Image

শিশু সুরক্ষা নিয়ে আলোচনসভা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৫ মার্চ৷৷ ন্যাশনাল কমিশন ফর প্রটেকশন অফ চাইল্ডের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলার রবীন্দ্র শতবার্ষিকী ভবনে তিন দিনব্যাপী আলোচনাচক্র শুরু হয়েছে৷আলোচনা চক্রে বক্তব্য রাখতে গিয়ে কমিশনের চেয়ারপার্সন নিলিমা ঘোষ বলেন শিশুদের অধিকার ও সুরক্ষা সংক্রান্ত বিষয়ে দিনের আলোচনাচক্র এর আয়োজন করা হয়েছে৷ আলোচনা চক্রে রাজ্যের প্রতিটি জেলা থেকে প্রতিনিধিরা অংশগ্রহণ করেছেন৷ সংগঠনের চেয়ারপারসন বলেন শিশুদের স্বাস্থ্য সুরক্ষার জন্য যারা কাজ করে চলেছে তারা তাদের অবস্থান সম্পর্কে সম্পূর্ণভাবে ওয়াকিবহাল রয়েছেন৷

এ সম্পর্কে সংগঠনের প্রতিটি সদস্যের সামাজিক ধারণা রয়েছে৷এই ধারণাকে আরো সমৃদ্ধ করার লক্ষ্যেই তিনদিনের আলোচনাচক্রের আয়োজন করা হয়৷ সংগঠনের চেয়ারপারসন বলেন প্রতিটি শিশুকে সঠিকভাবে গড়ে তুলতে হবে৷ কেননা আজকের শিশু আগামী দিনের ভবিষ্যৎ৷ তিনি তথ্য দিতে গিয়ে বলেন সুরক্ষার জন্য রাজ্যে পঁচিশটি হোম রয়েছে৷ সুপ্রিম কোর্টের নির্দেশ রয়েছে কোন পরিচালনার ক্ষেত্রে কোন ধরনের দুর্বলতা পরিলক্ষিত হলে সংশ্লিষ্ট বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে৷ যেসব হোম সঠিকভাবে পরিচালিত হবে তাদের জন্য সব ধরনের সহযোগিতা করা হবে৷বিষয়টির প্রতি নজর দিতে প্রত্যেকের প্রতি আবেদন জানিয়েছেন শিশু সুরক্ষা কমিশনের চেয়ারপার্সন৷শিশু নির্যাতন শূন্যের কোঠায় নিয়ে আসতে এবং শিশুদের অধিকার ফিরিয়ে দিতে হবে বলে তিনি উল্লেখ করেন৷- শিশু সুরক্ষা সংক্রান্ত বিষয় নিয়ে তিন দিনব্যাপী সেমিনারে রাজ্যের বিভিন্ন স্থান থেকে আগত সদস্যরাও আলোচনায় অংশ নেন৷

Releated Posts

তিপ্রাল্যান্ড এর মতো স্লোগান বাস্তবসম্মত নয়, উন্নয়নই বিজেপির অগ্রাধিকার: মন্ত্রী

আগরতলা, ৩ এপ্রিল: কিছু আঞ্চলিক দল তিপ্রাল্যান্ড, থানসা ইত্যাদি স্লোগান তুলছে, কিন্তু বাস্তবে এসব সম্ভব নয়। তারা শুধু…

ByByTaniya Chakraborty Apr 3, 2026

মুজফ্‌ফরপুরে খেসারি লাল যাদবের অনুষ্ঠানে বিশৃঙ্খলা, লাঠিচার্জ পুলিশের

পাটনা, ২ এপ্রিল(আইএএনএস): বিহারের মুজফ্‌ফরপুরে একটি পশু মেলায় ভোজপুরি গায়ক খেসারি লাল যাদব-এর অনুষ্ঠানের আগে চরম বিশৃঙ্খলা তৈরি…

ByByNews Desk Apr 2, 2026

চাওমিন খেয়ে অসুস্থ হয়েছে নবোদয়ের ছাত্রছাত্রীরা, জানালেন বিদ্যালয়ের প্রিন্সিপাল

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৯ জানুয়ারি: চাওমিন খাওয়ার পরেই অসুস্থ হয়ে পড়েছিল জহর নবোদয়ের ছাত্রছাত্রীরা। জানালেন বিদ্যালয়ের প্রিন্সিপাল। উল্লেখ্য, টাকারজলা…

ByByadmin Jan 29, 2025

তাঁকে এবং তাঁর বোনকে হত্যার ষড়যন্ত্র করা হয়েছিল, অভিযোগ শেখ হাসিনার

ঢাকা, ১৮ জানুয়ারি (হি.স.): বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা দাবি করেছেন, গত বছরের ৫ আগস্ট যখন ছাত্র আন্দোলনের…

ByByadmin Jan 18, 2025

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top