News Flash

  • Home
  • Uncategorized
  • পঞ্চম দিনে পড়ল কৃষকদের আন্দোলন, দিল্লিতে যান চলাচল বিপর্যস্ত
Image

পঞ্চম দিনে পড়ল কৃষকদের আন্দোলন, দিল্লিতে যান চলাচল বিপর্যস্ত

নয়াদিল্লি, ৩০ নভেম্বর (হি.স.): কেন্দ্রীয় সরকারের নতুন কৃষি আইনের বিরুদ্ধে কৃষকদের আন্দোলন সোমবার পঞ্চম দিনে পড়ল। ক্ষুব্ধ কৃষকরা জানিয়ে দিয়েছেন, রাজধানীতে প্রবেশমুখী পাঁচটি প্রবেশ পথই তাঁরা অবরুদ্ধ করে দেবেন। সেই মতো আরও রনংদেহি অন্নদাতারা। কৃষকদের আন্দোলনের জেরে দিল্লির যান চলাচল একেবারে স্তব্ধ হয়ে পড়েছে। দিল্লি পুলিশ জানিয়েছে, যে কোনও ধরনের যানবাহন চলাচলের জন্য টিকরি, সিংঘু সীমান্ত বন্ধ করে দেওয়া হয়েছে।


সোমবার সকালেও গাজিপুর-গাজিয়াবাদ (দিল্লি-উত্তর প্রদেশ) সীমান্তে কৃষি আইনের বিরুদ্ধে আন্দোলন করেন কৃষকরা। আন্দোলন করেন দিল্লি-গুরুগ্রাম (হরিয়ানা) সীমান্তেও। ফলে ব্যাপক যানজটের সৃষ্টি হয়। দক্ষিণ-পশ্চিম ডিএসপি ইঙ্গিত প্রতাপ সিং জানিয়েছেন, ‘এখান থেকে কৃষকরা আসছেন এমন কোনও খবর আমরা পাইনি। টিকরি, সিংঘু সীমান্তের মতোই এখানে সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হয়েছে। দিল্লির স্পেশাল কমিশনার অফ পুলিশ আর এস কৃষনিয়া জানিয়েছেন, ‘পরিস্থিতি অনুযায়ী অতিরিক্ত বাহিনী মোতায়েন করার হয়েছে। সামগ্রিক আইন-শৃঙ্খলা পরিস্থিতির দিকে আমাদের নজর রয়েছে।’ করোনা-পরিস্থিতির কথা মাথায় রেখে করোনা-পরীক্ষাও করা হচ্ছে আন্দোলনরত কৃষকদের। সিংঘু সীমান্তে মেডিক্যাল চেক-আপের সময় একজন চিকিৎসক জানিয়েছেন, ‘করোনা-পরীক্ষা করতে হবে আমাদের। যদিও সংক্রমণ দ্রুত ছড়িয়ে পরে তা অত্যন্ত ভয়াবহ হবে।’


অবস্থান বিক্ষোভরত পরিস্থিতিতে শিখ ধর্মের প্রবর্তক গুরু নানকের প্রতি প্রার্থনা জ্ঞাপন করেছেন কৃষকরা। পরে প্রসাদও বিতরণ করা হয়। সোমবার হরিয়ানা-দিল্লির টিকরি এবং সিংঘু সীমান্তে বিক্ষোভরত অবস্থায় কৃষকরা প্রার্থনা করেন। উৎসবের দিনেও বিক্ষোভ প্রসঙ্গে বলতে গিয়ে ভারতীয় কিষান ইউনিয়ন (দাউবা) সভাপতি মনজিৎ সিং জানিয়েছেন, যদিও কৃষকরা পঞ্জাব থেকে দিল্লিতে বিক্ষোভ দেখাতে এসেছে তবুও তারা প্রবল উৎসাহের সঙ্গে গুরু নানক জয়ন্তী পালন করেছেন। দিনটি খুবই পবিত্র।

Releated Posts

এসআইআর প্রক্রিয়ায় স্বচ্ছতার দাবি প্রদেশ কংগ্রেসের, নির্বাচন কমিশনের কাছে স্মারকলিপি

আগরতলা, ২৬ জুন: বিশেষ নিবিড় পুনর্বিবেচনা (এসআইআর) প্রক্রিয়া সম্পূর্ণ স্বচ্ছ ও নিরপেক্ষভাবে পরিচালনার দাবি জানিয়ে নির্বাচন কমিশনের দ্বারস্থ হল…

ByByReshmi Debnath Jun 27, 2026

কোর্ট ম্যারেজের পর দাম্পত্য কলহ, তরুণীর অস্বাভাবিক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে অভিযোগ পরিবারের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুন: রাজধানীর বাধারঘাট এলাকার এক তরুণীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃত তরুণীর…

ByByReshmi Debnath Jun 13, 2026

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026
Scroll to Top