News Flash

  • Home
  • Uncategorized
  • কৃষক সভা ও সিআইটিইউর প্রতিবাদ মিছিলের গতি রোধ করল পুলিশ
Image

কৃষক সভা ও সিআইটিইউর প্রতিবাদ মিছিলের গতি রোধ করল পুলিশ

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ অক্টোবর৷৷ সারা ভারত কৃষক সভা এবং সিআইটিইউর উদ্যোগে আজ আগরতলা সিটি সেন্টারের সামনে এক সভা অনুষ্ঠিত হয়৷ সভা শুরুর আগে মেলার মাঠ থেকে এক মিছিল শুরু হয়৷ মিছিলটি এলাকার বিভিন্ন পথ পরিক্রমা করে সিটি সেন্টারের সামনে আসলে পুলিশ তাদের গতিরোধ করে৷ মিছিলের গতি রোধ করার পরপরই সেখানে জমায়েত হয়৷


জমায়াতে বক্তব্য রাখেন সেতুর রাজ্য সভাপতি প্রাক্তন মন্ত্রী সহ অন্যান্য শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ৷ জমায়াতে বক্তব্য রাখতে গিয়ে সিটু নেতা মানিক দে রাজ্য সরকার এবং কেন্দ্রীয় সরকারের কাজ-কর্মের তীব্র সমালোচনা করেন৷ উত্তরপ্রদেশে নারী নির্যাতন এবং ধর্ষণের ঘটনা উপর্যপরি বৃদ্ধির ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেন তিনি৷ বিজেপি শাসিত উত্তরপ্রদেশে আইনের শাসন নেই বলেও অভিযোগ করেছেন মানিকবাবু৷ সেখানে আইনের শাসন নেই জঙ্গলে রাজত্ব কায়েম হয়েছে৷


বিজেপি শাসিত ত্রিপুরা রাজ্য আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি ঘটেছে বলে অভিযোগ করেছেন তিনি৷ রাজ্যে আইনশঙ্খলা পরিস্থিতির উন্নয়নে সরকারকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার জন্য তিনি আহ্বান জানিয়েছেন৷ নারী নির্যাতন বৃদ্ধি পাওয়ায় গভীর উদ্বেগ প্রকাশ করে সমাজের সকল অংশের মানুষজনকে নারী নির্যাতন বন্ধ করার জন্য এগিয়ে আসার জন্য আহ্বান জানিয়েছেন সিট্যু নেতা মানিক দে৷

Releated Posts

তিপ্রাল্যান্ড এর মতো স্লোগান বাস্তবসম্মত নয়, উন্নয়নই বিজেপির অগ্রাধিকার: মন্ত্রী

আগরতলা, ৩ এপ্রিল: কিছু আঞ্চলিক দল তিপ্রাল্যান্ড, থানসা ইত্যাদি স্লোগান তুলছে, কিন্তু বাস্তবে এসব সম্ভব নয়। তারা শুধু…

ByByTaniya Chakraborty Apr 3, 2026

মুজফ্‌ফরপুরে খেসারি লাল যাদবের অনুষ্ঠানে বিশৃঙ্খলা, লাঠিচার্জ পুলিশের

পাটনা, ২ এপ্রিল(আইএএনএস): বিহারের মুজফ্‌ফরপুরে একটি পশু মেলায় ভোজপুরি গায়ক খেসারি লাল যাদব-এর অনুষ্ঠানের আগে চরম বিশৃঙ্খলা তৈরি…

ByByNews Desk Apr 2, 2026

চাওমিন খেয়ে অসুস্থ হয়েছে নবোদয়ের ছাত্রছাত্রীরা, জানালেন বিদ্যালয়ের প্রিন্সিপাল

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৯ জানুয়ারি: চাওমিন খাওয়ার পরেই অসুস্থ হয়ে পড়েছিল জহর নবোদয়ের ছাত্রছাত্রীরা। জানালেন বিদ্যালয়ের প্রিন্সিপাল। উল্লেখ্য, টাকারজলা…

ByByadmin Jan 29, 2025

তাঁকে এবং তাঁর বোনকে হত্যার ষড়যন্ত্র করা হয়েছিল, অভিযোগ শেখ হাসিনার

ঢাকা, ১৮ জানুয়ারি (হি.স.): বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা দাবি করেছেন, গত বছরের ৫ আগস্ট যখন ছাত্র আন্দোলনের…

ByByadmin Jan 18, 2025

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top