News Flash

  • Home
  • Uncategorized
  • কমলপুরে পরিত্যক্ত বাড়ি থেকে তাজা বোমা উদ্ধার
Image

কমলপুরে পরিত্যক্ত বাড়ি থেকে তাজা বোমা উদ্ধার

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩০ আগস্ট৷৷ ধলাই জেলার কমলপুর থানা সংলগ্ণ মধ্যপাড়ায় একটি পরিত্যক্ত বাড়ি থেকে তাজা বোমা উদ্ধার হয়েছে৷ জানা যায় ওই বাড়িতে শ্রমিকরা কাজ করতে গেলে তাজা বোমাটি দেখতে পায়৷ সঙ্গে সঙ্গে তারা বিষয়টি কমলপুর থানার পুলিশকে জানায়৷


খবর পেয়ে কমলপুর থানার পুলিশ এসে তাজা বোমাটি উদ্ধার করে নিয়ে যায়৷ পরবর্তীকালে তাজা বোমাটি নিষ্ক্রিয় করা হয়৷কে বা কারা বোমাটি সেখানে রেখেছে সে বিষয়ে অবশ্য বিস্তারিত কোনো তথ্য জানা যায়নি৷কমলপুরের মধ্যপাড়ায় তাজা বোমা উদ্ধারের সংবাদ ছড়িয়ে পড়তেই এলাকায় তীব্র আতঙ্কের সৃষ্টি হয়৷এলাকায় কোন ধরনের হিংসাত্মক ঘটনা সংগঠিত করার লক্ষ্যেই সেখানে তাজা বোমাটি রাখা হয়েছিল বলে প্রাথমিকভাবে আশঙ্কা করা হচ্ছে৷ পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top