News Flash

  • Home
  • Uncategorized
  • ধর্মনগরে জলাশয়ে নিখোঁজ যুবকের মৃতদেহ উদ্ধার করল এনডিআরএফ
Image

ধর্মনগরে জলাশয়ে নিখোঁজ যুবকের মৃতদেহ উদ্ধার করল এনডিআরএফ

নিজস্ব প্রতিনিধি, চুরাইবাড়ি, ৩০ আগস্ট৷৷পানীয় জল পরিশোধন প্রকল্পের জলাশয়ে স্নান করতে নেমে জলের তলায় তলিয়ে গিয়ে সলিল সমাধি এক যুবক৷ যুবকের নাম সঞ্জিত সীনহা (২৭)৷বাড়ি ধর্মনগরের মান্ডপ পাড়া এলাকায়৷ জলের গভীরতা বেশি থাকাতে দমকল কর্মীরা ব্যর্থ হওয়াতে আনা হলো এনডিআরএফ কর্মীকে৷ অবশেষে ১৫ ঘন্টা পর এন্ডিআরফ কর্মীরা জলাশয়ের জল থেকে যুবকের মৃতদেহ উদ্ধার করতে সক্ষম হয়৷ঘটনা চুরাইবাড়ির শনিছড়া এলাকায়৷


ঘটনার বিবরণে প্রকাশ, উত্তর জেলার ধর্মনগরের মান্ডব পাড়ার ৬ নং ওয়ার্ডের বাসিন্দা সঞ্জিত সিনহা (২৭) পিতা চৈরাং সিনহা গতকাল ৬ বন্ধু মিলে চুড়াইবাড়ি থানাধীন শনিছড়া ওয়াটার ট্রিটমেন্টের জলাশয়ে স্নান করতে আসেন৷ওই ছয় বন্ধুর মধ্যে দুজন সাঁতার না জানাতে তারা জলাশয়ে নামেনি৷ সঞ্জিত সহ ৪ বন্ধু জলাশয়ে নেমে স্নান করে৷ তখন সময় প্রায় দুপুর দুটো বাজে বাজে৷ স্নান শেষে জলাশয় থেকে দুই বন্ধু উঠে যায়৷ কিন্তু সঞ্জিত সিনহা ও মৃগাঙ্ক ভট্টাচার্য জলাশয়ে সাঁতার কাটতে শুরু করে৷ উক্ত জলাশয়ে নেমে সাঁতার কেটে জলাশয়ে থাকা একটি ছোট বোটকে আনতে গেলে ঘটে বিপত্তি৷এতে হঠাৎ করে গভির জলে তলিয়ে যায় সঞ্জিৎ৷তাকে সহপাঠিরা রক্ষা করতে পারেনি কারন জলাশয়ের জলের গভীরতা প্রায় ২৫ ফুটেওর অধিক ছিলো৷
খবর দেওয়া হয় প্রেমতলা দমকলবাহিনী ও চুড়াইবাড়ি থানাকে৷ ঘটনার খবর পেয়ে অকুস্থলে পৌছায় দমকল বাহিনীর কর্মীরা ও চুরাইবাড়ি থানার পুলিশ৷ দমকল বাহিনীর কর্মীরা অনেক খোঁজাখুঁজি করেও জলাশয়ের জলে তলিয়ে যাওয়া সঞ্জিতের হদিস পায়নি৷ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন উত্তর জেলার অতিরিক্ত পুলিশ সুপার ফেন্সিসডার্লং৷খবর দেওয়া হয় এনডিআরএফ বাহিনীকে৷ কৈলাশহর থেকে সন্ধ্যা ৬ টা নাগাদ ঘটনাস্থলে এসে রাত্রিবেলা অনেক খোঁজাখুঁজির পরও সঞ্জিততের মৃত উদ্ধার করা যায়নি৷যদিও প্রবল বৃষ্টিপাতের ও অন্ধকারের কারণে উদ্ধার অভিযান বন্ধ করতে হয় এনডিআরএফ বাহিনী৷আজ সকাল সাড়ে সাতটা নাগাদ উক্ত জলাশয় থেকে মৃতদেহ উদ্ধারের নামে এনডিআরএফ বাহিনীর কর্মীরা৷ দেড় ঘন্টা খোঁজা খুঁজি করে প্রায় ১৫ ঘন্টা পর অবশেষে সকাল নটা নাগাদ সঞ্জিত সিনহার মৃতদেহ জলাশয় থেকে উদ্ধার করে এনডিআরএফ বাহিনীর কর্মীরা৷ মৃতদেহ উদ্ধারের পর কান্নায় ভেঙ্গে পড়েন সঞ্জিতের পরিবারের লোকজন৷ মৃত যুবক সঞ্জিত সিনহার পরিবার সূত্রে জানা যায় সঞ্জিত কর্মসূত্রে সত্য মাইক্রো ক্যাপিটাল লিমিটেড কর্মরত ছিল৷ মাস ছয়েক পূর্বে তার বিয়ে হয়েছে৷


এদিকে শনিছড়া ওয়াটার ট্রিটমেন্টের জলাশয়টি প্রায় ৩৫ খানি নিয়ে অবস্থিত৷ উক্ত জলাশয় থেকে রিফাইন হয়ে শনিছড়া গ্রাম পঞ্চায়েত সহ আশপাশের এলাকায় পানীয় জল সরবরাহ হতো৷ শনিছড়া সহ আশপাশের এলাকার একমাত্র ভরসা উক্ত জলাশয়ের জল৷ আর ওই জলাশয়ের জলে ডুবে এক যুবকের মৃত্যুতে শনিছড়া গ্রাম সহ আশপাশের গ্রামে পানিয় জলের তীব্র সংকট দেখা দিয়েছে৷
অপরদিকে সঞ্জিত সিনহার মৃতদেহ উদ্ধারের পর চুড়াইবাড়ি থানার পুলিশ মৃতদেহটি ময়নাতদন্তের জন্য কদমতলা গ্রামীণ হাসপাতালে পাঠিয়ে দিয়েছে৷ময়নাতদন্তের পর মৃত দেহটি পরিবার হাতে তুলে দেওয়া হবে বলে জানিয়েছে পুলিশ৷
তবে জলাশয়ে স্নান করতে নেমে তরতাজা যুবক জলের তলায় তলিয়ে সলিল সমাধি হওয়াতে গোটা শনিছড়া এলাকায় শোকের ছায়া নেমে এসেছে৷

Releated Posts

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026
Scroll to Top