News Flash

  • Home
  • Uncategorized
  • মধ্যপ্রদেশের বন্যা পরিস্থিতি নিয়ে প্রধানমন্ত্রীকে অবগত করলেন মুখ্যমন্ত্রী
Image

মধ্যপ্রদেশের বন্যা পরিস্থিতি নিয়ে প্রধানমন্ত্রীকে অবগত করলেন মুখ্যমন্ত্রী

ভোপাল, ৩০ আগস্ট (হি. স.): মধ্য প্রদেশের বন্যা পরিস্থিতি নিয়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। এ বিষয়ে ইতিমধ্যেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে কথা বলেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান। রবিবার নিজের টুইট বার্তায় মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান জানিয়েছেন, “আজ সকালে (রবিবার) প্রধানমন্ত্রীকে গোটা পরিস্থিতি সম্পর্কে অবগত করানো হয়েছে। তিনি আমাদের পাশেই রয়েছেন। সারারাত ধরে উদ্ধারকাজ চালিয়ে আমরা সাফল্য পেয়েছি। সেহরি জেলায় বন্যায় আটকে পড়া নারেলা গ্রামের পাঁচজনকে রাত আড়াইটে নাগাদ উদ্ধার করা হয়েছে। বালাঘাট জেলায় যে তিনজন আটকে পড়েছিল তাদেরকে এয়ারলিফট করা হয়েছে। ” মধ্যপ্রদেশের বন্যা পরিস্থিতির ভয়াবহতার কথা তুলে ধরে মুখ্যমন্ত্রী টুইটারে লিখেছেন, ” মধ্যপ্রদেশের নয়টি জেলার ৩৯৪ টি গ্রাম ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। এখনো পর্যন্ত সাত হাজারেরও বেশি মানুষকে উদ্ধার করে নিরাপদ আশ্রয় নিয়ে যাওয়া হয়েছে। চিন্ডওয়ারায় যে পাঁচজন আটকে ছিল তাদেরকে এয়ারলিফট করে উদ্ধার করা হয়েছে। ভারতীয় বায়ুসেনা তরফ থেকে উদ্ধার কাজের জন্য বাড়তি হেলিকপ্টার চাওয়া হয়েছে।জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী এবং রাজ্য বিপর্যয় মোকাবিলা বাহিনী ঐক্যবদ্ধভাবে উদ্ধারকাজ চালিয়ে যাচ্ছে। বাঁধগুলির থেকে জল ছাড়ার প্রক্রিয়া নিয়ন্ত্রিত করা হয়েছে। কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে। গ্রামবাসীদের উচিত স্থানীয় প্রশাসনের কথা মেনে গ্রাম ছেড়ে ত্রাণশিবিরে গিয়ে আশ্রয় নেওয়া। ”  এদিন পরে মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান মুখ্যমন্ত্রী দপ্তরের উচ্চপদে গুরুত্বপূর্ণ বৈঠকে বসেন। সেখানে বন্যা পরিস্থিতি নিয়ে আলোচনা হয়।

Releated Posts

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top