News Flash

  • Home
  • Uncategorized
  • ত্রিপুরা সরকার অন্যান্য পশ্চাদপদ জাতিভুক্ত মানুষের আর্থ-সামাজিক মানোন্নয়নে পরিকল্পনা নিয়ে কাজ করছে : মুখ্যমন্ত্রী
Image

ত্রিপুরা সরকার অন্যান্য পশ্চাদপদ জাতিভুক্ত মানুষের আর্থ-সামাজিক মানোন্নয়নে পরিকল্পনা নিয়ে কাজ করছে : মুখ্যমন্ত্রী

আগরতলা, ২৯ আগস্ট (হি.স.)৷৷ রাজ্য ও কেন্দ্রীয় সরকারের বিভিন্ন প্রকল্পের মাধ্যমে রাজ্যের ওবিসি সম্প্রদায়ের জনগণকে আর্থিকভাবে স্বনির্ভর করার ওপর মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব গুরুত্ব দিয়েছেন৷ বর্তমান রাজ্য সরকার রাজ্যের অন্যান্য পশ্চাদপদ জাতিভুক্ত মানুষের আর্থ-সামাজিক অবস্থার মানোন্নয়নে বিভিন্ন পরিকল্পনা গ্রহণ করে কাজ করছে৷ আজ শনিবার সচিবালয়ের কনফারেন্স হল-এ অন্যান্য পশ্চাদপদ জাতি কল্যাণ দফতরের পর্যালোচনা সভায় মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব এ কথা বলেন৷ সভায় ওবিসি কল্যাণ দফতরের বিভিন্ন কর্মসূচির পর্যালোচনা করে মুখ্যমন্ত্রী আরও বলেন, ওবিসি সম্প্রদায়ের জনগণকে আর্থিকভাবে স্বাবলম্বী করার ক্ষেত্রে ওবিসি কপর্োরেশন থেকে ভরতুকিতে ঋণ প্রদান করা হয়৷ ঋণগ্রহীতা কপর্োরেশন থেকে যে প্রকল্পে ঋণ নিয়েছেন তা সঠিক কাজে লাগানো হয়েছে কিনা তা দফতরকে পর্যালোচনা করে দেখতে হবে৷ পাশাপাশি যারা বিভিন্ন প্রকল্পে ঋণ নিয়েছেন তা সময়মতো পরিশোধ করার ব্যাপারেও ঋণগ্রহীতাদের সচেতন করার কাজ করতে হবে দফতরকে৷


সভায় ওবিসি কল্যাণ দফতরের সচিব ভিএস যাদব বলেন, রাজ্যে ৪৩টি ওবিসি সম্প্রদায়ের মোট ৯ লক্ষ ৪ হাজার ১২০ জন বসবাস করছেন৷ তাঁদের আর্থ-সামাজিক অবস্থার মানোন্নয়নে রাজ্য ও কেন্দ্রীয় সরকারের বিভিন্ন প্রকল্প রূপায়ণে দফতর গুরুত্ব দিয়ে কাজ করে থাকে৷ সচিব আরও জানান, ২০১৯-২০ অর্থবর্ষে রাজ্যে মোট ৬৫ হাজার ৮৫৫ জন ওবিসি ছাত্রছাত্রী (প্রথম শ্রেণি থেকে দশম শ্রেণি) প্রি-মেট্রিক স্কলারশিপ প্রদান করা হয়েছে৷ তাতে ব্যয় হয়েছে ৬ কোটি ৫৮ লক্ষ ৫৫ হাজার টাকা৷ ২০২০-২১ অর্থবর্ষে দফতর ৬৬ হাজার ওবিসি ছাত্রছাত্রী প্রি-মেট্রিক স্কলারশিপ প্রদানের লক্ষ্যমাত্রা নিয়েছে৷ ২০১৯-২০ অর্থবর্ষে ১৩ হাজার ৬২২ জন ছাত্রছাত্রীকে (একাদশ ও দ্বাদশ শ্রেণি) পোস্ট-মেট্রিক স্কলারশিপ প্রদান করা হয়েছে৷ ব্যয় হয়েছে ২ কোটি ৫৭ লক্ষ টাকা৷ ২০২০-২১ অর্থবর্ষে ১৯ হাজার ছাত্রছাত্রীকে পোস্ট স্কলারশিপ প্রদান করার লক্ষ্যমাত্রা রয়েছে৷

চিব জানান, ওবিসি সম্প্রদায়ের মেধাবী ছাত্রছাত্রীদের জব ওরিয়েন্টেড প্রোগ্রামে ২০১৯-২০ অর্থবর্ষে অন্যান্য পশ্চাদপদ জাতি কল্যাণ দফতরের মাধ্যমে ১৮০ জন ছাত্রছাত্রীকে বিএড, ডিএলএড কোর্সে প্রশিক্ষণের জন্য স্পনসর করা হয়েছে৷ এছাড়াও ২০১০-২০ অর্থবর্ষে ৬ জন ছাত্রছাত্রীকে নার্সিং কোর্সে এবং ৫০ জনকে প্যারামেডিক্যাল কোর্সের জন্য স্পনসর করা হয়েছে৷ তিনি জানান, ২০১৯-২০ অর্থবর্ষে দফতরের নিউক্লিয়াস বাজেট থেকে ওবিসি সম্প্রদায়ের ১৫৮ জন গরিব রোগীকে চিকিৎসার জন্য আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে৷ এ প্রসঙ্গে মুখ্যমন্ত্রী বলেন, প্রকৃত সুবিধাভোগীরা যাতে বিভিন্ন প্রকল্পে ঋণ গ্রহণ করতে পারেন সে বিষয়ে দফতর এবং ওবিসি কপর্োরেশনকে গুরুত্ব দিতে হবে৷


সভায় ওবিসি কল্যাণ দফতরের সচিব আরও জানান, রাজ্যের হালাহালিতে ৭০ শয্যাবিশিষ্ট গার্লস হস্টেল এবং কুলাইতে ৫০ শয্যাবিশিষ্ট বয়েজ হস্টেল স্থাপনের লক্ষ্যমাত্রা নিয়েছে দফতর৷ ইতিমধ্যেই দফতরের পক্ষ থেকে এই দুই হস্টেল নির্মাণের অনুমোদন পাওয়ার লক্ষ্যে কেন্দ্রীয় সরকারের কাছে ৩ কোটি ৮৬ লক্ষ ৮৮ হাজার টাকার প্রস্তাব পাঠানো হয়েছে বলে সচিব জানান৷ এছাড়া রাজ্যের অন্যান্য পশ্চাদপদ জাতিভুক্ত গরিব মেধাবী ছাত্রছাত্রীদের উচ্চশিক্ষা লাভের জন্য দফতর একটি নতুন প্রকল্প হাতে নিয়েছে৷ এই প্রকল্পের মাধ্যমে ২০২০-২১ অর্থবর্ষে ২০০ জন গরিব ছাত্রছাত্রীকে এককালীন আর্থিক সহায়তা প্রদান করার লক্ষ্যমাত্রা নিয়েছে দফতর৷


সভায় ওবিসি কপর্োরেশন বিষয়ে আলোচনা করতে গিয়ে দফতরের সচিব বলেন, ২০১৯-২০ অর্থবর্ষে ওবিসি কপর্োরেশন থেকে মোট ৭৬৮ জনকে শিক্ষা, পরিবহণ, শিল্প, ব্যবসা-বাণিজ্য, ইত্যাদি ক্ষেত্রে ঋণ প্রদান করা হয়েছে৷ এছাড়া ২০২০-২১ অর্থবর্ষে এই সকল ক্ষেত্রগুলিতে ১,৭০০ জনকে ঋণ প্রদান করার লক্ষ্যমাত্রা নিয়েছে ওবিসি কপর্োরেশন৷ তিনি আরও জানান, ২০২০-২১ অর্থবর্ষে ২০০ জন ওবিসি সম্প্রদায়ভুক্ত যুবক-যুবতীকে আর্থিকভাবে স্বনির্ভর করার লক্ষ্যে মুখ্যমন্ত্রী স্বনির্ভর যোজনার বিভিন্ন প্রকল্পে ঋণ প্রদান করা হবে৷ সভায় এছাড়া পোস্ট-মেট্রিক স্কলারশিপ প্রদান ব্যবস্থাকে অনলাইনে যুক্ত করা, ঋণ পাওয়ার জন্য দরখাস্তকে আধার সংযুক্তিকরণ, ঋণ প্রদানের পুর্বে প্রি-কাউন্সেলিং করা ইত্যাদি নতুন উদ্যোগ নিয়ে আলোচনা করেন দফতরের সচিব ভিএস যাদব৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top