News Flash

  • Home
  • Uncategorized
  • ১০ সেপ্ঢেম্বর থেকে সপ্তাহে তিনদিন আগরতলা-বেঙ্গালুরু সরাসরি বিমান
Image

১০ সেপ্ঢেম্বর থেকে সপ্তাহে তিনদিন আগরতলা-বেঙ্গালুরু সরাসরি বিমান

আগরতলা, ২৯ আগস্ট (হি. স.)৷৷ আগরতলা থেকে বেঙ্গালুরু সরাসরি বিমান পরিষেবা পুনরায় শুরু হতে চলেছে৷ আগামী ১০ সেপ্ঢেম্বর থেকে সপ্তাহে তিনদিন ইন্ডিগো-র একটি বিমান ওই পরিষেবা দেবে৷


করোনা-প্রকোপে লকডাউনের পরিপ্রেক্ষিতে বিমান পরিষেবায় ভয়ংকর প্রভাব ফেলেছে৷ পরিস্থিতি এতটাই ভয়াবহ হয়ে উঠেছে এয়ার এশিয়া আগরতলা থেকে পরিষেবা গুটিয়ে নিয়েছে৷ দেশের পরিস্থিতি স্বাভাবিক না হওয়ায় পর্যন্ত তারা আগরতলায় পরিষেবা চালু করবে না বলে সাফ জানিয়েছে৷ এই পরিস্থিতিতে এয়ার ইন্ডিয়া এবং ইন্ডিগো-ই ত্রিপুরাবাসীর একমাত্র ভরসা৷
এয়ারপোর্ট অথরিটি অব ইন্ডিয়া এক টুইট বার্তায় জানিয়েছে, আনলক প্রক্রিয়ার অন্তর্গত আগামী ১০ সেপ্ঢেম্বর থেকে ইন্ডিগো আগরতলা-বেঙ্গালুরু রুটে সরাসরি বিমান পরিষেবা শুরু করবে৷ সপ্তাহে তিনদিন মঙ্গল, বৃহস্পতি এবং শনিবার ওই বিমান চলবে৷ তাতে কোনও ই-পাসের প্রয়োজন পড়বে না৷ সূচি অনুযায়ী বেঙ্গালুরু থেকে আগরতলার উদ্দেশ্যে বিমান ছাড়বে সকাল ৮টা ৫৫ মিনিটে এবং ওই বিমান আগরতলায় পৌঁছাবে ১১টা ৪৫ মিনিটে৷ ওই বিমান সাড়ে বারোটায় বেঙ্গালুরুর উদ্দেশ্যে উড়ে যাবে৷ আপাতত ২২ অক্টোবর পর্যন্ত ওই সূচি নির্ধারিত হয়েছে৷


প্রসঙ্গত, বর্তমানে আগরতলা থেকে ৬টি বিমান পরিষেবা দিচ্ছে৷ এয়ার ইন্ডিয়া-র একটি এবং ইন্ডিগো-র ছয়টি বিমান যাত্রী পরিষেবা দিচ্ছে৷ তাতে কলকাতার জন্য চারটি, গুয়াহাটির জন্য একটি এবং সরাসরি দিল্লির জন্য একটি বিমান রয়েছে৷ বেঙ্গালুরুর বিমান শুরু হলে আগরতলায় সাতটি বিমান উভয়দিকে পরিষেবা দেবে৷ বিমানবন্দর সুত্রের খবর, খুব শীঘ্রই চেন্নাইয়ের জন্য বিমান পরিষেবা শুরু হবে৷ তবে ওই বিমান কলকাতা কিংবা গুয়াহাটি হয়ে চেন্নাই যাবে৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top