News Flash

  • Home
  • Uncategorized
  • রহস্যজনক ভাবে শশুরবাড়ি থেকে নিখোঁজ জামাই
Image

রহস্যজনক ভাবে শশুরবাড়ি থেকে নিখোঁজ জামাই

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৯ আগস্ট৷৷ শ্বশুরবাড়ি থেকে নিখোঁজ হল জামাই৷ নিখোঁজ জামাইয়ের নাম রাজীব লস্কর৷ বাড়ি রানির বাজার এলাকায়৷ তার শশুর বাড়ি দক্ষিণ ত্রিপুরা জেলার ভেলুয়ারচর এলাকায়৷ গত দোসরা আগস্টজিপি হাসপাতালে চিকিৎসারপর জামাতা রাজিব লস্কর তার শ্বশুরবাড়িতে যায়৷স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়ার জের ধরে স্ত্রী শ্বশুর বাড়িতে আশ্রয় নিয়েছিল৷তাতে মানসিকভাবে অনেকটাই বিপর্যস্ত হয়ে পড়ে স্বামী রাজীব লস্কর৷ বেশ কয়েকবার আত্মহত্যার চেষ্টা করে সে৷


শেষ পর্যন্ত সে শ্বশুরবাড়িতেই স্ত্রীর কাছে চলে যায়৷ শ্বশুরবাড়িতে বেশ কয়েকদিন ছিল৷গত ১৯ আগস্ট তার আত্মীয় পরিজনদের কে ফোন করে শ্বশুরবাড়ি থেকে জানানো হয় সে নিখোঁজ হয়েছে৷ এ ব্যাপারে থানায় নিখোঁজ সংক্রান্ত অভিযোগ দায়ের করা হয়৷ নিখোঁজ হওয়ার ১২ দিন পরও তার কোন সন্ধান মেলেনি৷নিখোঁজ রাজিব সূত্রধর আত্মীয়-পরিজনদের অভিযোগ তাকে শ্বশুরবাড়ির লোকজনরা পরিকল্পিতভাবে খুন করেছে৷ এ ব্যাপারে পুলিশের কাছেও সুনির্দিষ্ট অভিযোগ করা হয়েছে৷ পুলিশ ঘটনার তদন্ত শুরু করলো এখনো পর্যন্ত এ ব্যাপারে কাউকে গ্রেপ্তারের সংবাদ নেই৷ এখনো পর্যন্ত নিখোঁজ রাজিব লস্করের কোন হদিস মেলেনি৷ স্থানীয় সূত্রে জানা গেছে, রাজিব লস্করের সন্তান সন্তনি রয়েছে৷

এরই মধ্যে তার স্ত্রী গীতা লস্কর অপর এক পুরুষের সঙ্গে অবৈধ সম্পর্কে লিপ্ত হয়৷ এ নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে বিবাদ চরম আকার ধারণ করে৷ সালিশি সভার মাধ্যমে বিবাদের অবসান ঘটানোর চেষ্টা করা হয়৷ কিন্তু সমস্যার সমাধান হয়নি৷ শেষ পর্যন্ত স্ত্রী গীতা লস্কর তার বাপের বাড়িতে চলে যায়৷এদিকে স্বামী রাজিব লস্কর অসুস্থ হয়ে জিবি হাসপাতালে ভর্তি হয়৷চিকিৎসা থেকে সুস্থ হওয়ার পর সে নিজের বাড়িতে না গিয়ে শ্বশুরবাড়িতেই স্ত্রীর কাছে চলে যায়৷ সেখান থেকেই আশ্চর্যজনকভাবে নিখোঁজ হয়ে যায়৷এর পেছনে যে বড় ধরনের রহস্য আত্মগোপন করে রয়েছে তা সহজেই অনুমেয়৷পুলিশ ঘটনার সঠিক তদন্ত করলে আসল রহস্য উদঘাটন করা সম্ভব হবে বলে মনে করছেন বিভিন্ন মহল৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top