News Flash

  • Home
  • Uncategorized
  • শর্ত সাপেক্ষে ওয়ার্ক ভিসা নিয়ে ভারতীয়দের বাংলাদেশে যাওয়ার অনুমতি, দুই দিনে ত্রিপুরা থেকে গেলেন ৯ জন
Image

শর্ত সাপেক্ষে ওয়ার্ক ভিসা নিয়ে ভারতীয়দের বাংলাদেশে যাওয়ার অনুমতি, দুই দিনে ত্রিপুরা থেকে গেলেন ৯ জন

আগরতলা, ২৮ আগস্ট (হি. স.)৷৷ করোনার প্রকোপে ভারত-বাংলাদেশে যাত্রীদের যাতায়াতে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছিল৷ কিন্ত, এখন ওয়ার্ক ভিসা নিয়ে ভারত থেকে বাংলাদেশে যাওয়ার বিশেষ অনুমতি দেওয়া হয়েছে৷ ভারতের সাথে আলোচনার পর বাংলাদেশ সরকার এই বিশেষ অনুমতি দিয়েছে৷ তবে, তাতে নির্দিষ্ট শর্ত জুড়ে দেওয়া হয়েছে৷ সেই শর্ত মেনে তবেই বাংলাদেশে কর্মরত ভারতীয়রা যেতে পারবেন৷ গত দুই দিনে আগরতলা ইন্টিগ্রেটেড চেকপোস্ট দিয়ে ৯ জন ওয়ার্ক ভিসা নিয়ে বাংলাদেশে গিয়েছেন৷


মূলত, বাংলাদেশে ভারতের বহু নাগরিক কর্মরত রয়েছেন৷ করোনার প্রকোপে অনেকেই ভারতে ফিরে এসেছেন৷ তাছাড়া, ভারতের অনেক প্রকল্পের কাজ চলছে বাংলাদেশে৷ সেই প্রকল্পগুলিতে কর্মরত ভারতীয় নাগরিকরা দেশে ফিরে এসেছিলেন৷ এখন পুনরায় তারা বাংলাদেশে যাওয়ার অনুমতি পেয়েছেন৷ সম্প্রতি ভারতের বিদেশ সচিব হর্ষ বর্ধন শ্রিংলা বাংলাদেশ সফরে গিয়েছিলেন৷ বাংলাদেশের বিদেশ সচিবের সাথে এই বিষয়টি নিয়ে আলোচনা করেছিলেন৷ ওয়ার্ক ভিসা নিয়ে যারা বাংলাদেশে কর্মরত রয়েছেন তাদের কাজে দেওয়া খুবই জরুরি হয়ে পড়েছে৷ বিষয়টির গুরুত্ব অনুভব করে ভারতের আবেদনে বাংলাদেশ সরকার সাড়া দিয়েছে৷


বাংলাদেশ সরকার তিনটি শর্ত জুড়ে দিয়ে ওয়ার্ক ভিসা নিয়ে বাংলাদেশে যাওয়ার জন্য ভারতীয়দের অনুমতি দিয়েছে৷ তাতে বলা হয়েছে, ভারতীয় নাগরিকের বৈধ ওয়ার্ক ভিসা থাকা বাধ্যতামূলক৷ সাথে, বাংলাদেশে যাওয়ার ৭২ ঘন্টা পূর্বে কোভিড-১৯ রিপোর্ট নেগেটিভ হতে হবে এবং ওই রিপোর্ট ইংরেজি ভাষায় মুদ্রিত থাকতে হবে৷ কোভিড-১৯ রিপোর্ট বাংলাদেশ অভিবাসনে জমা দিতে হবে৷ পাশাপাশি, চেকপোস্ট-এ কর্তব্যরত চিকিতক কোভিড-১৯ নেগেটিভ বলে ছাড়পত্র দিলে তবেই বাংলাদেশ প্রবেশে অনুমতি মিলবে৷

প্রসঙ্গত, করোনা-র প্রকোপে গত মার্চ-এ ভারত-বাংলাদেশ চেকপোস্ট দিয়ে যাত্রীদের যাতায়াতে বিধিনিষেধ আরোপ করা হয়েছিল৷ দীর্ঘদিন বাদে শুধু ওয়ার্ক ভিসা নিয়ে বাংলাদেশে যাওয়ার অনুমতি মিলেছে৷ আগরতলা সহ দেশের ১০টি চেকপোস্ট দিয়ে ওয়ার্ক ভিসা নিয়ে ভারতীয় নাগরিক বাংলাদেশে যেতে পারবেন৷ গত দুইদিনে আগরতলা ইন্টিগ্রেটেড চেকপোস্ট দিয়ে ৯ জন বাংলাদেশে গিয়েছেন৷ ত্রিপুরা পুলিশের অভিবাসন শাখা সুত্রে এ-খবর জানা গিয়েছে৷

Releated Posts

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026

কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের

কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…

ByByNews Desk May 22, 2026

ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী

আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…

ByByReshmi Debnath May 20, 2026
Scroll to Top