News Flash

  • Home
  • Uncategorized
  • সুপ্রিম কোর্টের রায় মেনে চাকুরীর দাবী জানাল ১০৩২৩
Image

সুপ্রিম কোর্টের রায় মেনে চাকুরীর দাবী জানাল ১০৩২৩

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৭ আগস্ট৷৷ সুপ্রিম কোর্টের রায় মেনে ১০৩২৩ শিক্ষকদের অবিলম্বে চাকুরীতে নিয়োগের জোরালো দাবি জানিয়েছে চাকরিচ্যুত শিক্ষক সংগঠন৷ বৃহস্পতিবার আগরতলা প্রেস ক্লাব সংলগ্ণ এলাকায় সাংবাদিক সম্মেলনে তারা এ দাবি জানান৷চাকরিচ্যুত শিক্ষক সংগঠনের পক্ষ থেকে বলা হয় প্রায় একমাস আগে সুপ্রিম কোর্টের নির্দেশে রাজ্য সরকার কে বলেছে চাকুরিচ্যুতদের বিকল্প কর্মসংস্থানের ব্যবস্থা করার জন্য৷

রাজ্য সরকার এতদিন চাকর ছোটদের বলে আসছিল সুপ্রিমকোর্টের নির্দেশের অপেক্ষায় রয়েছে সরকার৷কিন্তু সুপ্রিম কোর্টের নির্দেশ পাওয়ার পরও রাজ্য সরকার যা করছে তাদের বিকল্প ভাবে নিয়োগের কোনো উদ্যোগ গ্রহণ করছে না৷ তাতে চাকরিচ্যুত শিক্ষকদের মধ্যে তীব্র অসন্তোষ এর সৃষ্টি হয়েছে৷ ইতিমধ্যে তাদের ক্ষোভ ও অসন্তোষ এর বহিঃপ্রকাশ করতে শুরু করেছে৷বৃহস্পতিবার প্রকাশ্যে সাংবাদিক সম্মেলনে তারা হুঁশিয়ারি দিয়েছে অবিলম্বে রাজ্য সরকার তাদের চাকরিতে নিযুক্ত করার প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ না করলে তারা বাধ্য হয়ে বিকল্প আন্দোলনের পথে নামতে শুরু করবে৷রাজ্য সরকার তাদের বিষয়টি মানবতা দৃষ্টিকোণ থেকে বিবেচনা করে অবিলম্বে নিয়োগের ব্যবস্থা করবে বলে তারা আশা ব্যক্ত করেছেন৷

Releated Posts

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top