News Flash

  • Home
  • Uncategorized
  • করোনার স্বাস্থ্যবিধি অমান্য প্রাক্তন মুখ্যমন্ত্রী সহ সিপিএমের একাধিক শীর্ষ নেতার বিরুদ্ধে মামলা নিয়েছে পুলিশ
Image

করোনার স্বাস্থ্যবিধি অমান্য প্রাক্তন মুখ্যমন্ত্রী সহ সিপিএমের একাধিক শীর্ষ নেতার বিরুদ্ধে মামলা নিয়েছে পুলিশ

আগরতলা, ২৭ আগস্ট (হি.স.)৷৷ করোনা-প্রকোপের মধ্যে সমস্ত আইন ভেঙে সভা করার দায়ে ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা বিরোধী দলনেতা মানিক সরকার সহ বেশ কয়েকজন শীর্ষ স্থানীয় সিপিএম নেতার বিরুদ্ধে পুলিশ মামলা নিয়েছেঊ তাঁদের বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় মামলা রুজু হয়েছে৷


প্রসঙ্গত, বুধবার আগরতলায় করোনা মোকাবিলায় স্বাস্থ্যবিধির আদ্যশ্রাদ্ধ করেছে সিপিএম৷ ১৬ দফা দাবি আদায়ের নামে হাজার হাজার মানুষকে অনিশ্চিত ঝুঁকির মুখে ঠেলে দিয়েছে ত্রিপুরায় প্রধান বিরোধী দলঊ প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা বিরোধী দলনেতা মানিক সরকার চরম দায়িত্বজ্ঞানহীনতার পরিচয় দিয়ে গান্ধিঘাটে কয়েকশো মানুষ জড়ো করে দীর্ঘক্ষণ ভাষণ দিয়েছেন৷ তাতে করোনার বিষ ছড়িয়ে দেওয়া হয়েছে বলে মনে করা ভুল হবে না৷ পুলিশ গতকাল রীতিমতো সিপিএমের অন্যায় আবদারের কাছে আত্মসমর্পণ করেছে বলে মনে করা হচ্ছে৷ বিরোধী দলনেতা সহ কয়েকজনকে গ্রেফতার করার কয়েক মুহূর্তের মধ্যেই জনরোষের মুখে পড়ে সকলকে ছেড়ে দিয়েছিল পুলিশ৷ ফলে, মানিক সরকার ও সিপিএম নেতারা মুক্তি পেয়ে পুলিশের গাড়ি থেকে নেমে বীরদর্পে আস্তানায় ফিরে গেছেন৷


তবে আজ পশ্চিম আগরতলা থানায় তাঁদের বিরুদ্ধে মামলা হয়েছে৷ পশ্চিম জেলা পুলিশ সুপার জানিয়েছেন, করোনা-প্রকোপের মধ্যে কোনও ধরনের সভা-সমাবেশ করায় নিষেধাজ্ঞা রয়েছে, তা গত মঙ্গলবার চিঠি দিয়ে সিপিএম পার্টিকে জানানো হয়েছে৷ তারপরও গতকাল তাঁরা সভা করেছেন৷ অস্থায়ী মঞ্চে দাঁড়িয়ে জনগণের উদ্দেশ্যে বিরোধী দলনেতা ভাষণ দিয়েছেন৷ তাই বিরোধী দলনেতা মানিক সরকার, বিরোধী উপনেতা বাদল চৌধুরী, পবিত্র কর, মানিক দে, শঙ্করপ্রসাদ দত্ত সহ বেশ কয়েকজনের বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় মামলা হয়েছে৷ পুলিশ সুপারের কথায়, গতকাল আগরতলায় সিপিএম পার্টির নেতৃবৃন্দ এপিডেমিক ডিসিজ অ্যাক্ট এবং ত্রিপুরা পুলিশ অ্যাক্ট লঙ্ঘন করেছেন৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top