News Flash

  • Home
  • Uncategorized
  • কংগ্রেসকে নেতৃত্ব দিক রাহুল, চায় শিবসেনা
Image

কংগ্রেসকে নেতৃত্ব দিক রাহুল, চায় শিবসেনা

মুম্বই, ২৭ আগস্ট (হি. স.): সোনিয়া গান্ধী বর্তমানে দলের হাল ধরলেও কংগ্রেসের শীর্ষ পদে রাহুল গান্ধীকে দেখতে চায় জোট শরিক শিবসেনা। বৃহস্পতিবার এ বিষয়ে শিবসেনা মুখপাত্র সঞ্জয় রাউত জানিয়েছেন, কংগ্রেসকে নেতৃত্ব দেওয়া উচিত রাহুল গান্ধীর। দেশজুড়ে শক্তিশালী বিরোধী দলের একান্ত প্রয়োজন। কংগ্রেসকে সেই ভূমিকায় সর্বস্ব দিয়ে ঝাঁপাতে হবে।


বৃহস্পতিবার সঞ্জয় রাউত জানিয়েছেন, কংগ্রেস দলে গান্ধী পরিবার ছাড়া নেতৃত্ব দেওয়ার মতন যোগ্য নেতা আর কেউ নেই। বর্তমানে দলের অন্তর্বর্তী সভানেত্রী সোনিয়া গান্ধীর বয়স ৭০ বেশি। ফলে বিজেপি দলের মতন তার উচিত কংগ্রেসের উপদেষ্টা হিসেবে থেকে যাওয়া। সাধারণ সম্পাদিকা পদে প্রিয়াঙ্কা গান্ধী বডরা থাকলেও তিনি পুরো সময়টা দলকে দিতে পারছেন না। ফলে রাহুল গান্ধী ছাড়া কংগ্রেসের মধ্যে নেতৃত্ব দেওয়ার মতন আর কেউ নেই।


মহারাষ্ট্রে এনসিপি কংগ্রেস এবং শিবসেনা সম্মিলিতভাবে যে সরকার চালাচ্ছে সেখানে কোন মতভিন্নতা নেই। রাজ্যের বিরোধী দলগুলি বিভ্রান্তি ছড়ানোর জন্য এমন কাজ করে যাচ্ছে। তিনটি দলের নেতাদের সঙ্গে আলাপ আলোচনা করে সমন্বয় বজায় রেখে চলেছেন মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে।

Releated Posts

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top