News Flash

  • Home
  • Uncategorized
  • করোনা ভ্যাকসিন নিয়ে কেন্দ্রকে কটাক্ষ রাহুলের
Image

করোনা ভ্যাকসিন নিয়ে কেন্দ্রকে কটাক্ষ রাহুলের

নয়াদিল্লি, ২৭ আগস্ট (হি. স.): গোটা ভারতে বেড়ে চলা করোনা আক্রান্তের ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন কংগ্রেসের প্রাক্তন সভাপতি রাহুল গান্ধী। সদিচ্ছার সঙ্গে সরকারের উচিত ছিল ভ্যাকসিন জনগণের কাছে সরবরাহ করা। কিন্তু এখনও ভ্যাকসিন তৈরীর কাজ অসম্পূর্ণ। সরকারের এই দায়িত্বজ্ঞানহীনতা বড়ই চিন্তার বলে দাবি করেছেন রাহুল।


বৃহস্পতিবার নিজের টুইট বার্তায় রাহুল গান্ধী লিখেছেন, ভ্যাকসিন তৈরি করে জনগণের মধ্যে বিতরণ করে দেওয়ার সন্তোষজনক রণনীতি তৈরি করা উচিত ছিল। কিন্তু ভ্যাকসিন উদ্ভাবন নিয়ে এখনও কোনও হেলদোল নেই। ভারত সরকারের এই দায়িত্বজ্ঞানহীনতা চিন্তার বিষয়। এদিনের টুইট বার্তায় নিজের পুরোনো একটি টুইট এর উল্লেখ করে রাহুল গান্ধী লিখেছেন, ভারত করোনা ভ্যাকসিন উৎপাদনকারী অন্যতম রাষ্ট্র হবে। এই ভ্যাকসিন যাতে সহজলভ্য হয় এবং সাধারণ মানুষের কাছে বিতরণ করা যায় সেই দিকে নজর দিতে হবে। ভারত সরকারের উচিত এই বিষয়ে কাজ করা।


উল্লেখ করা যেতে পারে, ভারতে একাধিক পদক্ষেপ নেওয়া সত্ত্বেও প্রতিদিন লাফিয়ে বাড়ছে আক্রান্তের সংখ্যা।বর্তমানে তিন ধরনের ভ্যাকসিনের ট্রায়াল গোটা দেশে চলছে।

Releated Posts

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top