News Flash

  • Home
  • Uncategorized
  • বৃহস্পতিবার থেকে শুরু অনির্দিষ্টকালের ধর্মঘট উত্তরপূর্ব এলপিজি পরিবহণ সংস্থার
Image

বৃহস্পতিবার থেকে শুরু অনির্দিষ্টকালের ধর্মঘট উত্তরপূর্ব এলপিজি পরিবহণ সংস্থার

গুয়াহাটি, ২৭ আগস্ট (হি.স.) : আজ বৃহস্পতিবার থেকে অনির্দিষ্টকালের জন্য ধর্মঘটের ডাক দিয়েছে উত্তরপূর্ব এলপিজি পরিবহণ সংস্থা। তাদের এই ধর্মঘটের ডাক দেওয়ায় অসম তথা গোটা উত্তর-পূর্বাঞ্চলে রান্নার গ্যাসের তীব্র সংকট দেখা দেওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন স্থানীয় বিরোধী নীতি গ্রহণ করার প্রতিবাদে নর্থ-ইস্ট এলপিজি ট্রান্সপোর্ট অ্যাসোসিয়েশন এই সিদ্ধান্ত নিয়েছে।

ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন (আইওসি) গুয়াহাটির পরিবর্তে কলকাতা থেকে আগের তুলনায় ২০ শতাংশ কম হারে রান্নার গ্যাস পরিবহণের জন্য টেন্ডার আহ্বান করবে বলে এক খবর পেয়ে শঙ্কিত হয়ে পড়েছে সংস্থা। আইওসি-র এই সিদ্ধান্ত যদি কার্যকর হয়, তা হলে স্থানীয় পরিবহণ ব্যবসায়ীরা লোকসানের সম্মুখীন হবেন। এছাড়া আইওসি-র টেন্ডার আহ্বানকারী কাৰ্যালয় গুষ়াহাটি থেকে কলকতায় নিয়ে যাওয়ার তোড়জোড় চালানো হচ্ছে। আইওসি-র এ সব সিদ্ধান্তের বিরুদ্ধাচরণ করে রান্নার গ্যাস ট্যাংকার তথা সিলিন্ডার সরবরাহ বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নিয়ে অনির্দিষ্টকালের ধর্মঘটের ডাক দিয়েছে সংস্থা।

অনির্দিষ্টকালের ধর্মঘটে অসমের মির্জা, উত্তর গুয়াহাটি, বঙাইগাঁও, তিনসুকিয়া, দুলিয়াজান, গোপানারী, শেকমাই, শিলচরের বড়খলা, নাগাল্যান্ডের ডিমাপুর এবং ত্রিপুরায়ও রান্নার গ্যাস সিলিন্ডার বটলিং প্রকল্পগুলো বন্ধ হয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে।

স্থানীয় স্বার্থবিরোধী নীতি প্রত্যাহার না করা পর্যন্ত সংস্থা ধর্মঘট অব্যাহত রাখবে বলে জানিয়ে দেওয়া হয়েছে। এছাড়া অন্য কাউকে তারা গ্যাস সরবরাহ করতেও দেবে না জানানো হয়েছে বিজ্ঞপ্তি জারি করে।

Releated Posts

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top