News Flash

  • Home
  • Uncategorized
  • বাদল অধিবেশনের আগে গুরুত্বপূর্ণ বৈঠক করলেন ওম বিড়লা
Image

বাদল অধিবেশনের আগে গুরুত্বপূর্ণ বৈঠক করলেন ওম বিড়লা

নয়াদিল্লি, ২৭ আগস্ট (হি. স.): সামনেই বাদল অধিবেশন সেই উপলক্ষে সংসদ ভবনে প্রস্তুতি তুঙ্গে। সামাজিক দূরত্ব বিধি মেনে চলার পাশাপাশি করোনা মোকাবিলায় অন্যান্য পদক্ষেপ গ্রহণ করে তবেই বাদল অধিবেশনের সূচনা হবে। সংসদের নিম্নকক্ষ লোকসভায় অধ্যক্ষ ওম বিড়লা বাদল অধিবেশনের প্রস্তুতি নিয়ে বৈঠক করেন। এই বৈঠকে উপস্থিত ছিল কেন্দ্রীয় পূর্ত দফতর, নয়াদিল্লি নগরপালিকা পরিষদের আধিকারিকরা। সংসদ ভবন এবং তার আশেপাশে থাকা এলাকায় করোনা রোধে পর্যাপ্ত পদক্ষেপ নেওয়ার নির্দেশ দিয়েছেন। এই দিনের বৈঠকে উপস্থিত ছিলেন লোকসভার মহাসচিব স্নেহলতা শ্রীবাস্তব এবং রাজ্যসভার মহাসচিব দেশদীপক বর্মা।


উল্লেখ করা যেতে পারে করোনার জন্য বাদল অধিবেশন শুরু হওয়ার নির্ঘণ্ট একাধিকবার পিছিয়ে দেওয়া হয়েছিল। অবশেষে কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকে ১৪ সেপ্টেম্বর বাদল অধিবেশন বসবে বলে ধার্য করা হয়। এই অধিবেশন পয়লা অক্টোবর পর্যন্ত চলবে। মনে করা হচ্ছে এরমধ্যে ১৮ টি বৈঠক বা সভা হবে সংসদের উভয় কক্ষের। সাংসদদের মধ্যে করোনা সংক্রমণ যাতে ছড়িয়ে না যায় সেই জন্য যথাযথ ব্যবস্থা নেওয়া হবে বলে জানা গিয়েছে।

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top