News Flash

  • Home
  • Uncategorized
  • আমবাসায় নাবালিকাকেতুলে নিয়ে গিয়ে ধর্ষণ, অভিযুক্ত প্রতিবেশী যুবক
Image

আমবাসায় নাবালিকাকেতুলে নিয়ে গিয়ে ধর্ষণ, অভিযুক্ত প্রতিবেশী যুবক

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৬ আগস্ট৷৷ ধলাই জেলার আমবাসা থানা এলাকার কাঠালবাড়ির দিনরাই পাড়ায় ১৪ বছরের নাবালিকাকে বাড়ি থেকে তুলে নিয়ে ধর্ষণ করেছে প্রতিবেশী এক যুবক৷ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় তীব্র ক্ষোভের সঞ্চার হয়েছে৷ এ ব্যাপারে আমবাসা থানায় অভিযুক্তের নাম উল্লেখ করে নাবালিকার পরিবারের তরফ থেকে সুনির্দিষ্ট মামলা দায়ের করা হয়েছে৷


পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে৷ তবে এখনো পর্যন্ত অভিযুক্তকে গ্রেফতার করতে পারেনি পুলিশ৷ ঘটনার বিবরণে জানা যায় কাঠালবাড়ি দিনরাই পাড়ার জুমচাষী মা-বাবা জুম চাষ করতে গিয়েছিলেন৷ পরিবারের লোকজনদের অনুপস্থিতির সুযোগকে কাজে লাগিয়ে প্রতিবেশী এক যুবক জুমিয়া পরিবারের ঘরে ঢুকে ১৪ বছরের নাবালিকা কন্যাকে মুখে কাপড় চাপা দিয়ে তুলে নিয়ে পাশের জঙ্গলে ধর্ষণ করে৷ নাবালিকার মা বাবা বাড়িতে ফিরে আসলে নাবালিকা টি ঘটনা তার মা-বাবাকে জানায়৷ ধর্ষিতা নাবালিকার পরিবারের তরফ থেকে বিষয়টি স্থানীয় অন্যান্যদেরকে জানানো হয়৷

স্থানীয় জনগণের পরামর্শক্রমে এ ব্যাপারে আমবাসা থানায় সুনির্দিষ্ট অভিযোগ দায়ের করেছে তার পরিবার৷আমবাসা থানার পুলিশ সুনির্দিষ্ট ধারায় মামলা গ্রহণ করে ঘটনার তদন্ত শুরু করেছে৷ তবে ঘটনার পর থেকেই অভিযুক্ত পলাতক৷ অভিযুক্তের নাম খুঁ তুই মগ বলে পরিবারের তরফ থেকে পুলিশকে জানানো হয়েছে৷এদিকে নাবালিকা কন্যাকে ধর্ষণের ঘটনার সংবাদ ছড়িয়ে পড়তেই এলাকায় তীব্র ক্ষোভের সঞ্চার হয়৷অভিযুক্তকে গ্রেফতার এবং কঠোর শাস্তি মূলক ব্যবস্থা গ্রহণের জন্য এলাকাবাসীর তরফ থেকে জোরালো দাবি জানানো হয়েছে৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top