News Flash

  • Home
  • Uncategorized
  • করোনায় মৃতের পরিবারকে ক্ষতিপূরণের ১০ লক্ষ টাকা তিন কিস্তিতে দেবে রাজ্য সরকার
Image

করোনায় মৃতের পরিবারকে ক্ষতিপূরণের ১০ লক্ষ টাকা তিন কিস্তিতে দেবে রাজ্য সরকার

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৬ আগস্ট৷৷ করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মৃতের পরিবারকে ক্ষতিপূরণ বাবদ ১০ লক্ষ টাকা তিনটি কিস্তিতে মিটিয়ে দেবে ত্রিপুরা সরকার৷ তিন লক্ষ টাকা করে প্রথম দুই কিস্তি এবং এক কিস্তিতে বাকি চার লক্ষ টাকা মিটিয়ে দেওয়া হবে৷ প্রসঙ্গত, এখন পর্যন্ত ত্রিপুরায় ৮৩ জনের মৃত্যু হয়েছে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে৷


গত ৭ মে মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব করোনায় আক্রান্ত হয়ে মৃতের পরিবারকে ১০ লক্ষ টাকা ক্ষতিপূরণের ঘোষণা করেছিলেন৷ নাম প্রকাশে অনিচ্ছুক ত্রিপুরা প্রশাসনের পদস্থ আধিকারিক বলেন, মুখ্যমন্ত্রী করোনায় মৃতের পরিবারকে ক্ষতিপূরণের টাকা মিটিয়ে দেওয়ার ব্যবস্থা করার জন্য ইতিমধ্যে মুখ্যসচিবকে নির্দেশ দিয়েছেন৷ কেন্দ্রীয় সরকার ক্ষতিপূরণ দেওয়ার সিদ্ধান্ত প্রত্যাহার করে নেওয়ায় ৪ লক্ষ টাকা ত্রিপুরা সরকার রাজ্য দুর্যোগ মোকাবিলা তহবিল থেকে মিটিয়ে দেবে৷ এ-ক্ষেত্রে মৃত্যুর কিছুদিনের মধ্যেই ৩ লক্ষ টাকা ক্ষতিপূরণ বাবদ পাবে মৃতের পরিবার৷ বাকি টাকা দুই কিস্তিতে ৩ লক্ষ টাকা এবং ৪ লক্ষ টাকা মিটিয়ে দেওয়া হবে৷ ত্রিপুরা সরকার ইতিমধ্যে পদক্ষেপ নিয়েছে৷ স্বাস্থ্য দফতর থেকে মৃতের তালিকা সংগ্রহ করেছে৷
মুখ্যমন্ত্রীর ঘোষণা অনুযায়ী, করোনা মোকাবিলায় সামনের যোদ্ধা চিকিৎসক, সেবিকা, স্বাস্থ্যকর্মী, প্যারামেডিক্যাল, পুলিশ, সাংবাদিক, সুইপিং স্টাফ, আইসিপি স্টাফ, আশাকর্মী, সাধারণ প্রশাসনের আধিকারিক এবং অন্যান্য দফতরের কর্মীরাও সাধারণ নাগরিকদের পাশাপাশি ক্ষতিপূরণ পাবেন৷

Releated Posts

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026

কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের

কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…

ByByNews Desk May 22, 2026

ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী

আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…

ByByReshmi Debnath May 20, 2026
Scroll to Top