News Flash

  • Home
  • Uncategorized
  • করোনা মোকাবিলায় স্বাস্থ্যবিধির আদ্য শ্রাদ্ধ করে হাজারো মানুষকে ঝুকিতে ফেলল সিপিএম
Image

করোনা মোকাবিলায় স্বাস্থ্যবিধির আদ্য শ্রাদ্ধ করে হাজারো মানুষকে ঝুকিতে ফেলল সিপিএম

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৬ আগস্ট ৷৷ করোনা মোকাবিলায় স্বাস্থ্যবিধির আদ্যশ্রাদ্ধ করল সিপিএম৷ ১৬ দফা দাবি আদায়ের নামে হাজার হাজার মানুষকে অনিশ্চিত ঝুকির মুখে ঠেলে দেওয়া হয়েছে তাতে কোন সন্দেহ নেই৷ প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা বিরোধী দলনেতা মানিক সরকার আজ রাজনীতির প্রশ্ণে দায়িত্বজ্ঞানহীনতার পরিচয় দিয়েছেন বলেই মনে করা হচ্ছে৷ কারণ, গান্ধিঘাট-এ কয়েকশ মানুষ জড়ো করে দীর্ঘ সময় ভাষণ দিয়ে মানিক সরকার এবং সিপিএম দাবি কতটা আদায় করতে পেরেছেন তাতে সন্দেহ রয়েছে৷ কিন্ত, করোনা-র বিষ ছড়িয়ে দেওয়া হয়েছে বলে মনে করা ভুল হবে না৷ অবশ্য, করোনা স্বাস্থ্যবিধি ফুতারে উড়িয়ে দিয়ে মানুষের প্রাণ সংশয়ে ফেলার জন্য সিপিএম নেতাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা কেন নেওয়া হবে না, তা আন্দাজ করা যাচ্ছে না৷ কারণ, পুলিশ আজ রীতিমত সিপিএমের অন্যায় আবদারের কাছে আত্মসমর্পণ করেছে বলেই মনে হয়েছে৷ বিরোধী দলনেতা সহ কয়েকজনকে গ্রেফতার করার কয়েক মুহুর্তের মধ্যেই জনরোষের মুখে পরে সকলকেই ছেড়ে দিয়েছে পুলিশ৷ ফলে, মানিক সরকার ও সিপিএম নেতারা মুক্তি পেয়ে পুলিশের গাড়ি থেকে নেমে বীরদর্পে আস্তানায় ফিরে গেছেন৷ শুধু তখন প্রাক্তন মুখ্যমন্ত্রীর চোখে-মুখে বিদ্রুপের হাসি ফুটে উঠতে দেখা গেছে৷


করোনা পরিস্থিতিতে বর্তমান সরকার যুদ্ধকালীন তৎপড়তায় কাজ চালিয়ে যাচ্ছে৷ কিন্তু তারপরেও দেশের মত রাজ্যেও এই ভাইরাস দ্রুত গতিতে ছড়াচ্ছে৷ করোনা সংক্রমণ যাতে না ছড়ায় তাতে রাজ্য ও কেন্দ্র কিছু নির্দেশিকা দিয়েছে৷ কেন্দ্রের নির্দেশিকা রাজ্য প্রয়োগ করছে৷ এই অবস্থায় কিছু কিছু সংগঠন এই নির্দেশিকা না মেনে বেপরোয়া হয়ে আইন ভাঙ্গার চেষ্টা চালিয়ে যাচ্ছে৷ এই ধরনের প্রবণতা কার স্বার্থে৷ সংসদীয় রাজনীতিতে তাদের কোন ভূমিকা নেই৷ কিন্তু ভাইরাস ছড়ানোর ক্ষেত্রে সহায়ক ভূমিকা নিচ্ছে৷ বুধবার প্রদেশ বিজেপি কার্যালয়ে সাংবাদিক সম্মেলন করে এই মন্তব্য করেন মুখপাত্র নবেন্দু ভট্টাচার্য৷


তিনি আরো বলেন যে দেশ থেকে এই ভাইরাস ছড়িয়েছে সেই দেশের প্রতি সিপিএম এর দায়বদ্ধতা আছে৷ কিন্তু রাজ্যের মানুষের প্রতি কোন দায়বদ্ধতা নেই তাদের৷ বারং বার তা প্রমানিত হচ্ছে৷ ১৪৪ ধারা অমান্য করে তারা সংগঠিত হচ্ছেন৷ ভীড় করছেন৷ রাজ্যের বেশ কিছু স্থানে এই কান্ড ঘটাচ্ছেন৷ আইন ভাঙ্গার জন্য দলীয় কর্মীদের উৎসাহীত করছেন বিরোধী দলনেতা৷ এই রাজনীতি মানূষের স্বার্থে হতে পারে না৷ মানুষকে বাঁচতে দিতে হবে৷ এটা না করে রাজনৈতিক সন্ত্রাস চালাচ্ছে৷ আক্রান্ত হচ্ছে বিজেপি-র কার্যকর্তারা৷ প্রাক্তন এম ডি সি-র নেতৃত্বে হামলা চালানো হয়েছে বলে অভিযোগ করেন বিজেপি-র মুখপাত্র নবেন্দু ভট্টাচার্য৷ এই বিষয়ে থানায় মামলা দায়ের করা হয়েছে৷ ৫ জন কর্মী আহত হয়েছেন৷ গোমতী জেলা হাসপাতালে চিকিৎসাধীন বলে জানান তিনি৷ দলের পক্ষ থেকে কার্যকরতাদের বার্তা দেওয়া হয়েছে যাতে করে কোন ধরনের রাজনৈতিক প্ররোচনার ফাঁদে পা না দেন৷


বিরোধী দলের দায়িত্ব থেকে সরে এসে সিপিএম বার বার অস্থির পরিস্থিতির সৃষ্টি করছে৷ অস্থীরতা আরো বাড়ানোর চেষ্টা এই পরিস্থিতিতে চালাচ্ছে সিপিএম৷ সংখ্যা কমলেও তাদের উদ্দেশ্য থেকে তারা সরে আসেনি বলে জানান মুখপাত্র নবেন্দু ভট্টাচার্য৷ ভাইরাস ছাড়ানোর ক্ষেত্রে সহায়ক ভূমিকা না নিয়ে মানুষকে বাঁচানোর বার্তা দেন তিনি৷ দায়িত্বশীল রাজনৈতিক দল হিসাবে কাজ চালিয়ে যাচ্ছে বিজেপি৷ হিংসাকে জিগির দেওয়ার জন্য এই কাজ করে যাচ্ছে সিপিএম বলে জানান তিনি৷ মানুষ সব দেখছে৷ তারা সময়ে এই দায়িত্ব ছিনিয়ে নেবে তাদের কাছ থেকে বলে জানান মুখপাত্র নবেন্দু ভট্টাচার্য৷ সিপিএম দল সর্ব ভারতীয় কর্মসূচীর অঙ্গ হিসাবে রাজ্যে বিক্ষোভ সমাবেশ করে৷ কিন্তু তাঁর পূর্ব থেকে প্রচার চালানো হচ্ছে এই কর্মসূচী বাঞ্চাল করতে বিজেপি ভূমিকা নিচ্ছে৷ এটা কতটা মিথ্যা এদিনের ঘটনা থেকে তা স্পষ্ট৷ বাঞ্চাল করার চেষ্টা থাকলে তারা কর্মসূচী করতে পারত না৷ ক্রমশ অপ্রাসঙ্গিক দল পুরনো কায়দায় বিভ্রান্তী সৃষ্টি করে অশান্তি জিইয়ে রাখতে চাইছে বলে এদিনের সাংবাদিক সম্মেলনে কটাক্ষ করেন বিজেপি-র মুখপাত্র প্রবীর চক্রবর্তী৷


প্রসঙ্গত, ১৬ দফা দাবিতে সিপিএম কেন্দ্রীয় কমিটির আহবানে দেশব্যাপী চলছে আন্দোলন, বিক্ষোভ কর্মসূচী৷ একই সঙ্গে চলছে মিছিল, মিটিং৷ বুধবার এই ১৬ দফা দারির সমর্থনে চলা আন্দোলনের ছিল শেষ দিন৷ এদিন রাজ্যের অন্যান্য মহকুমার ন্যায় রাজধানীর প্যারাডাইস চৌমুহনী এলাকায় গলায় প্ল্যাকার্ড ও পতাকা হাতে রাস্তার পাশে দাড়িয়ে বিক্ষোভ দেখায় সিপিএম নেতা কর্মীরা৷ এছাড়া কিছু মিছিল করে সিপিএম কর্মী ও নেতারা৷ বর্তমানে রাজ্যে করোনা সংক্রমণ দিন দিন বেড়ে চলেছে৷ এই ক্ষেত্রে প্রায় প্রতিদিন পশ্চিম জেলায় করোনা আক্রান্ত হওয়ার প্রবণতা সবচাইতে বেশী৷ শুধূ তাই নয় মৃত্যুর হারেও পশ্চিম জেলা বর্তমানে সর্বোচ্চ মৃত্যুর হার৷ এই ক্ষেত্রে এদিনের সিপিএম এর ১৬ দফা দাবিতে আন্দোলন কর্মসূচী নিয়ে প্রস্ন উঠেছে৷ এদিনের কর্মসূচীতে অংশ নেন বিরোধীদলনেতা মানিক সরকার, বিধায়ক বাদল চৌধুরী সহ একাধিক নেতৃত্ব৷ এদিন ১৬ দফা দাবির সমর্থনে বক্তব্য রাখেন বিরোধী দলনেতা মানিক সরকার৷ রাজ্যের সন্ত্রাসকে উপেক্ষা করে দলীয় কর্মীদের অংশ গ্রহণকে অভিনন্দন জানান তিনি৷ এই দাবি রাজনৈতিক দাবি নয়৷ বেঁচে থাকার দাবি বলে জানান বিরোধী দলনেতা৷ পরে পুলিশ তাদের সরিয়ে দেয়৷ এই দাবি সমস্ত রাজনৈতিক দলের কর্মী সমর্থকদের জন্য৷ সঙ্কীর্ণতার উর্ধে উঠে গুরুত্বপূর্ণ জরুরী দাবির সমর্থনে একত্রিত হওয়ার আহ্বান জানান বিরোধী দলনেতা মানিক সরকার৷

Releated Posts

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top