News Flash

  • Home
  • Uncategorized
  • অরুণাচল প্রদেশে একদিনে করোনায় আক্রান্ত ১০০ জন, অসম, ত্রিপুরা ও নাগাল্যান্ড ফেরত ৯, সংখ্যা বেড়ে ৩৪১২
Image

অরুণাচল প্রদেশে একদিনে করোনায় আক্রান্ত ১০০ জন, অসম, ত্রিপুরা ও নাগাল্যান্ড ফেরত ৯, সংখ্যা বেড়ে ৩৪১২

ইটানগর, ২৬ আগস্ট (হি.স.) : অরুণাচল প্রদেশে একদিনে ১০০ নতুন করোনা আক্রান্তের সন্ধান মিলেছে| তাদের মধ্যে দুজন করে ত্রিপুরা ও নাগাল্যান্ড এবং সাত জন অসম থেকে অরুণাচলে ফিরেছেন| শুধু তা-ই নয়, নতুন আক্রান্তদের মধ্যে ২২ জন নিরাপত্তা কর্মী ও একজন স্বাস্থ্য কর্মী রয়েছেন| এ নিয়ে অরুণাচল প্রদেশে করোনায় আক্রান্তের মোট সংখ্যা দাঁড়িয়েছে ৩,৪১২ জনে|

স্বাস্থ্য দফতরের রিপোর্ট অনুযায়ী, নতুন আক্রান্তদের মধ্যে চাংলাঙে ১৩ জন, মিয়াও টাউনশিপে সাতজন এবং টিকে ইঞ্জিনিয়ারিঙের চারজন শ্রমিক রয়েছেন| এদিকে, ইটানগরে সবচেয়ে বেশি ২৩ জনের সন্ধান মিলেছে| এছাড়া পূর্ব সিয়াঙে ১৬ জনের মধ্যে ১৫ জন সেনা জওয়ান এবং একজন ট্রাক চালক রয়েছেন|

স্বাস্থ্য দফতরের আধিকারিকের কথায়, রাজস্থান, উত্তরাখণ্ড থেকে একজন করে এবং অসম ফেরত দুজনের দেহে করোনার সংক্রমণ মিলেছে| লংদিং জেলায় দুই করোনা আক্রান্ত অসম এবং নাগাল্যান্ড থেকে ফিরেছেন| অসম ফেরত করোনা আক্রান্তের সংস্পর্শে অপর একজন সংক্রমিত হয়েছেন| নামসাই জেলায় করোনায় আক্রান্তও অসম থেকে ফিরেছেন| এমন-কি, পাপুমপারে জেলায় দুই করোনা আক্রান্ত অসম থেকে ফিরেছেন|

আজ অরুণাচলে ৮১ জন করোনা আক্রান্ত সুস্থ হয়েছেন|  সবমিলিয়ে ২৫০৮ জন করোনা আক্রান্ত সুস্থ হয়েছেন| পাঁচ জনের মৃত্যু হয়েছে| বর্তমানে অরুণাচল প্রদেশে ৮৯৯ জন সক্রিয় করোনা আক্রান্ত রয়েছেন| 

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top