News Flash

  • Home
  • Uncategorized
  • মিজোরামে নতুন ১৪, মোট করোনা-আক্রান্তের সংখ্যা ৯৬৭
Image

মিজোরামে নতুন ১৪, মোট করোনা-আক্রান্তের সংখ্যা ৯৬৭

আইজল, ২৬ আগস্ট (হি.স.) : মিজোরামে গতকাল একদিনে ৩৫ জনকে করোনা সংক্রমিত বলে শনাক্ত করা হয়েছিল। আজ বুধবার এই খবর লেখা পর্যন্ত আরও ১৪ জনের দেহে করোনার সংক্রমণ ধরা পড়েছে। এ নিয়ে রাজ্যে করোনা ভাইরাসে আক্ৰান্তের সংখ্যা বেড়ে হয়েছে ৯৬৭। তবে এঁদের মধ্যে ৬৪৪ জনকে সুস্থ বলে হাসপাতাল থেকে ছুটি দেওয়া হয়েছে।

রাজ্যের তথ্য ও জনসংযোগ দফতর সূত্রে এই তথ্য পাওয়া গেছে। সূত্রটি জানিয়েছে, এখন পর্যন্ত রাজ্যে ৩,৫০০টি কোভিড নমুনা পরীক্ষা করা হয়েছে। করোনায় আক্রান্ত কারোর এখনও মৃত্যু হয়নি। তবে সক্রিয় রোগী রয়েছেন ৫০৩ জন। 

আজকের নতুনদের মধ্যে আইজলের ৬, কলাশিবের ৩, মামিতের ৩ এবং সারচিপ জেলার ২ জন আক্রান্ত হয়েছে। এছাড়া গতকালের ৩৫ জনের মধ্যে ৩১ জন আইজল জেলা এবং দুজন করে কলাশিব ও মামিত জেলার বাসিন্দা। গত ২৪ ঘণ্টায় করোনা ভাইরাসে আক্ৰান্তদের মধ্যে ২৪ জন স্থানীয়ভাবে সংক্ৰমিত এবং ১১ জন অন্য রাজ্য থেকে আগত। তাঁদের মধ্য একজন বিএসএফ জওয়ান ছাড়া দুজন বহিঃরাজ্যের ট্ৰাক ড্ৰাইভার রয়েছেন। জেলা তথ্য ও জনসংযোগের সূত্র জানিয়েছে, রাজ্যে গতকাল মঙ্গলবার দুই বিএসএফ জওয়ানের পাশাপাশি মোট তিনজন করোনা সংক্রমণ থেকে আরোগ্য লাভ করেছেন।

Releated Posts

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top