News Flash

  • Home
  • Uncategorized
  • নানা সমস্যার মুখে বিএড ও ডিএলএড কোর্সের পড়ুয়া, অধিকর্তার দ্বারস্থ
Image

নানা সমস্যার মুখে বিএড ও ডিএলএড কোর্সের পড়ুয়া, অধিকর্তার দ্বারস্থ

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৪ আগস্ট৷৷ তপশিলী উপজাতি কল্যাণ দপ্তর থেকে বিজ্ঞপ্তি দেওয়া হয়৷ সেখানে উল্লেখ করা হয় গরীব পরিবার থেকে বাছাই করা মেধাবীদের দুই বছরের জন্য বহিঃ রাজ্যে পাঠানো হবে বি এড এবং ডি এল এড কোর্সের জন্য৷ সরকারী ভাবে থাকা খাওয়া একং কোর্স ফি বহন করা হবে বলে জানানো হয়৷ কিন্তু একবছর পর দেখা যায় পড়ুয়াদের কাছ থেকে কোর্স ফি চাওয়া হচ্ছে৷ ক্রামগত পড়ুয়াদের উপর চাপ সৃষ্টি করা হচ্ছে কোর্স ফি দেওয়ার জন্য৷


কোর্স ফি না দিলে মার্কসিট প্রদান করা হবেনা বলে প্রতিষ্ঠান থেকে চাপ দেওয়া হচ্ছে৷ হতাশা গ্রস্থ হয়ে পড়ছে পড়ুয়ারা৷ এই নিয়ে দপ্তরের সঙ্গে বহু বার কথা বলা হলেও সমস্যার সমাধান হয়নি৷ এই অবস্থায় সোমবার গুর্খাবস্তী স্থিত তপশিলী জাতি কল্যাণ দপ্তরের অধিকর্তার সঙ্গে সাক্ষাৎ করতে যায় এই কোর্সে পাঠরতরা৷ তাদের দাবি সরকারী ভাবে দেওয়া প্রতিশ্রুতি রক্ষা করতে হবে৷ বিজ্ঞপ্তি অনুজায়ী তারা জাতে দুই বছরের বি এড এবং ডি এল এড কোর্স করতে পারে তার জন্য ব্যবস্থা গ্রহনের দাবি জানান৷ তাদের বক্তব্য আগে দেখা করার পর তাদের দপ্তর থেকে জানিয়ে দেওয়া হয় সরকারী ভাবে ব্যয়ভার বহন করা সম্ভব নয়৷

ফান্ডের সমস্যার কারনে এই ব্যয়ভার বহন করা যাবেনা বলে দপ্তর জানিয়েদেয় বলে দাবি করেন তারা৷ এক বছরের টাকা ছাত্র ছাত্রীদের বহন করতে হবে৷ বি এড এবং ডি এল এড কোর্সে প্রায় ১৫০ জন এই সুবিধা গ্রহন করছে বলে জানান তারা৷ জুন মাসে সেষ সেমিস্টার হওয়ার কথা ছিল৷ কিন্তু করোনার কারনে এই পরীক্ষা গ্রহণ করা হয়নি৷ তার আগে তাদের এই সমস্যা সামাধানের দাবি জানান বি এড এবং ডি এল এড কোর্সে পাঠরতরা৷

Releated Posts

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top